News Flash

  • Home
  • Uncategorized
  • করিমগঞ্জ কারাগারে আরও এক বিচারাধীনের মৃত্যু
Image

করিমগঞ্জ কারাগারে আরও এক বিচারাধীনের মৃত্যু

করিমগঞ্জ (অসম), ১৯ ফেব্রুয়ারি, (হি.স.) : দক্ষিণ অসম তথা করিমগঞ্জ জেলা কারাগারে ফের কয়েদি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রবিবার সকালে আরও এক বিচারাধীন বন্দির মৃতদেহ উদ্ধার হয়েছে এবং তাঁর লাশ মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কয়েদিকে কালিগঞ্জের জনৈক শেখর দাসের (৩৫) বলে জানা গেছে।
খবরে প্রকাশ, আজ সকাল প্রায় সাত-সাড়ে সাতটা নাগাদ তাঁর নিজের শয্যায় সংজ্ঞাহীন অবস্থায় শেখরকে উদ্ধার করেন সহ-কয়েদিরা। অনেক ডাকাডাকির পরও তিনি কোনও সাড়া না দেওয়ায় কর্তব্যরত কারা-কনস্টেবলকে খবর দেন। তিনি এসে শেখরের অবস্থান দেখে কারা-সুপারকে খবর দেন। আসেন ডাক্তার। তিনি এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই তিনি হার্ট অ্যারেস্টে মারা গিয়েছেন বলে ডাক্তার জানিয়েছেন।
প্রসঙ্গত, পত্নী নিৰ্যাতনের অভিযোগে গত বছরের ১ ডিসেম্বর শেখরকে কারাগারে পাঠানো হয়েছিল। আজ ময়নাতদন্তের পর আজ শেখরের মৃতদেহ তাঁর পরিবারবর্গের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top