News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় চিটফান্ডের সিবিআই তদন্তের সিদ্ধান্ত উচ্চ আদালতই নেবে ঃ মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় চিটফান্ডের সিবিআই তদন্তের সিদ্ধান্ত উচ্চ আদালতই নেবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ চিটফান্ড কান্ডে সিবিআই তদন্তের দাবির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দেখালেন

শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি- তথ্য দপ্তর৷

মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ জানালেন উচ্চ আদালতের নির্দেশে চিটফান্ড কান্ডে তদন্তে সিট গঠিত হয়েছে৷ সিটের কাজকর্মে এখনো পর্যন্ত উচ্চ আদালত অসন্তোষ প্রকাশ করেনি৷ তাই সিবিআই দেওয়া নিয়ে উচ্চ আদালতই সিদ্ধান্ত নেবে৷ আদালত সিবিআই নির্দেশ দিলে রাজ্য সরকারের তাতে কোন আপত্তি নেই বলে বিধানসভায় একটি বেসরকারি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বলেন মুখ্যমন্ত্রী৷

শুক্রবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক দিবাচন্দ্র রাংখল ত্রিপুরায় রোজভ্যালি সহ অন্যান্য চিটফান্ডগুলি দ্বারা প্রতারিত আমনতকারীদের অর্থ উদ্ধার ও ফেরতের লক্ষ্যে এবং প্রতারকদের সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিতে সিবিআই তদন্তের জন্য ত্রিপুরা সরকার এবং কেন্দ্রীয় সরকার শীঘ্রই যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক এ সংক্রান্ত একটি বেসরকারি প্রস্তাব আনেন৷ এদিন তিনি বিশেষ কারণে বিধানসভায় ঐ সময় উপস্থিত না থাকায় তাঁর বদলে তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ আলোচনায় অংশ নেন৷

সুদীপবাবু এদিন বিভিন্ন চিটফান্ড সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য-সদস্যার অংশগ্রহণ নিয়ে সমালোচনা মুখর হন৷ তিনি অভিযোগ করে বলেন, চিটফান্ড সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা উৎসাহ দিয়েছেন৷ তিনি জানান, তথ্য জানার অধিকার আইন প্রয়োগ করে তিনি জানতে পেরেছেন রোজভ্যালির ২৭মে ২০১৩ পর্যন্ত এরাজ্যের মানুষের কাছে দেনা ছিল প্রায় ৩০০ কোটি টাকা৷ শুধু তাই নয়, ২০১৬ জানুয়ারি পর্যন্ত রোজভ্যালি জেলাশাসকদের কাছে প্রতিমাসের হিসেব জমা দিয়েছে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু ছিল৷ চিটফান্ড সংস্থা রাজ্য থেকে প্রতারণা করে আমানত নিয়ে পালিয়ে যাচ্ছে জানতে পেরেও রাজ্য সরকার রোজভ্যালির একাউন্ট কেন বাজেয়াপ্ত করল না প্রশ্ণ তুলেন সুদীপবাবু৷

এদিন তিনি আরো বলেন, উচ্চ আদালতে এডভোকেট জেনারেল জানিয়েছেন, রাজ্যের বাইরে গিয়ে সিটের তদন্তকারী অফিসারদের তদন্ত করা সম্ভব নয়৷ শুধু তাই নয় মুখ্যসচিব থাকাকালীন এস কে পান্ডাও বলেছেন রাজ্য পুলিশের পক্ষে রাজ্যের বাইরে গিয়ে তদন্ত করা কোন মতেই সম্ভব নয়৷ তাহলে চিটফান্ড কান্ডে সিবিআই হোক উচ্চ আদালতে কেন বলছে না রাজ্য সরকার, প্রশ্ণ ছঁুড়ে দেন সুদীপবাবু৷ এদিন তিনি আরো বলেন, আগেই কৌশলে রোজভ্যালির নাম সিবিআইয়ের কাছে পাঠায়নি রাজ্য সরকার৷ তাঁর দাবি, এর পেছনে রহস্য লুকিয়ে আছে৷

এদিকে, আলোচনায় অংশ নিয়ে কংগ্রেস বিধায়ক গোপাল রায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ণ ছুঁড়ে দিয়ে বলেন, রোজভ্যালির নাম সিবিআইয়ের কাছে পাঠানোর সাহস দেখাচ্ছেন না কেন৷ এদিন, রতন লাল নাথও চিটফান্ড ইস্যুতে রাজ্য সরকার আসামির কাঠগড়ায় বলে কটাক্ষ করেন৷ তাঁর বক্তব্য, গত অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেছেন রোজভ্যালির বিরুদ্ধে তদন্তে সিবিআই দিতে আইনী জটিলতা না থাকলে কোন আপত্তি নেই৷ কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার রোজভ্যালির বিরুদ্ধে সিবিআই তদন্তের ব্যবস্থা করেনি৷ তিনি প্রশ্ণ তুলে বলেন, উচ্চ আদালতে এডভোকেট জেনারেল চিটফান্ড সংস্থাগুলির বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই বলবে না কেন৷ তিনি মনে করেন, তাতে রোজভ্যালি সহ চিটফান্ড কান্ডে শাসক দলের রাজনৈতিক কর্তারা চিহ্ণিত হয়ে যেতে পারেন৷ তাই হয়ত উচ্চ আদালতে সিবিআইয়ের জন্য বলছে না রাজ্য সরকার৷ এদিন তিনি দাবি করেন সিটের তদন্তে পশ্চিম আগরতলা থানার দুটি মামলা এবং বীরগঞ্জ ও কুমারঘাটের মামলাগুলি উল্লেখ নেই৷ রতনবাবু পরামর্শ দিয়ে বলেন, চিটফান্ডের বাজেয়াপ্ত সম্পত্তি গুলি নিলামের ব্যবস্থা করুন৷ পাশাপাশি বলেন, সোমবারই উচ্চ আদালতে বলুন সিবিআই তদন্তে আপত্তি নেই৷ তিনি কটাক্ষের সুরে বলেন, চিটফান্ড কান্ডে সিবিআই তদন্ত শুরু হলে শাসক দলের সাংসদ, মন্ত্রী ধরা পড়বেন৷

এদিন এই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবিষয়ে এর আগেও বহুবার বিধানসভায় আলোচনা হয়েছে৷ রাজ্য সরকার দুইধাপে সিবিআইকে চিঠি দিয়ে চিটফান্ড সংস্থার বিরুদ্ধে তদন্ত করার সুপারিশ করেছে৷ ইউপিএ আমলে প্রধানমন্ত্রী ডা মনমোহন সিংকেও চিঠি দিয়ে ৩২টি মামলা সিবিআইয়ের হাতে দিতে অনুরোধ জানানো হয়েছিল৷ কিন্তু এই মামলাগুলির বিষয়ে যে যুক্তি দিয়ে সিবিআই তদন্ত করতে অনীহা প্রকাশ করেছিল একই কথা প্রধানমন্ত্রীও জানিয়েছিলেন৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, চিটফান্ড কান্ডে মার্চ ২০১৪ সালে জনৈকা দীপ্তি দাস মজুমদার উচ্চ আদালতে মামলা করেন৷ এই মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত রাজ্য সরকারকে সিট গঠনের নির্দেশ দেয়৷ হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশের আইজিপির নেতৃত্বে সিট গঠন করা হয়৷ মুখ্যমন্ত্রীর দাবি, সিটের কাজকর্মে উচ্চ আদালত সন্তুষ্ট৷ সিট ৬২টি চিটফান্ডের বিরুদ্ধে ৭৮টি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ ইতিমধ্যে ১৮টি মামলায় উচ্চ আদালতে চার্জশিট জমা দিয়েছে সিট৷ ৫৬ টি মামলা এখনো তদন্ত চলছে৷ বাকি ৪টি মামলা সিট উচ্চ আদালতে অনুরোধ জানিয়েছে অন্য মামলার সাথে একত্রিত করার জন্য৷ মুখ্যমন্ত্রী জানান, সিট প্রতিনিয়ত উচ্চ আদালতে তদন্ত রিপোর্ট জমা দিচ্ছে৷ এখনো পর্যন্ত সিটের কাজকর্মে উচ্চ আদালত অসন্তোষ প্রকাশ করেনি৷ ফলে, উচ্চ আদালতকে টপকে সিবিআইয়ের কাছে যাওয়া সমুচিন নয় বলে মুখ্যমন্ত্রী মনে করেন৷ তাই তিনি জানান, উচ্চ আদালত যদি মনে করে চিটফান্ড কান্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিলে তাতে রাজ্য সরকারের কোন আপত্তি নেই৷

এদিকে, সুদীপবাবু রাজ্য সরকারকে খোঁচা দিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বোঝাপড়া হয়ে গেছে৷ তাই এরাজ্যে সিবিআই আসছে না৷ এদিন এই বেসরকারি প্রস্তাবটি বাতিল হয়ে যায়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top