News Flash

  • Home
  • Uncategorized
  • টাকা হাতিয়ে মেয়ের অ্যাকাউন্টে রাখার অপরাধে সাত বছরের সাজা
Image

টাকা হাতিয়ে মেয়ের অ্যাকাউন্টে রাখার অপরাধে সাত বছরের সাজা

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : জনগণের থেকে হাতানো ১৩.৬৭ লক্ষ টাকা নিজের মেয়ের অ্যাকাউন্টে রাখার অপরাধে সাত বছরের কারাদণ্ড হল ৬৩ বছরের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর| ভুয়ো কর্মী সাজিয়ে মেয়ের অ্যাকাউন্টে এই টাকা পাচার করা হয়েছিল বলে অভিযোগ| বিশেষ সিবিআই বিচারক গুরদীপ সিং এই মামলায় অভিযুক্ত নীলম সেহগলকে ১৫ লক্ষ টাকা জরিমানাও করেছেন| এর পাশাপাশি নীলম নামে ওই প্রৌঢ়ার স্বামী জগদীশ সেহগলকেও পাঁচ বছরের সাজা ঘোষণা করলেন বিচারক| জগদীশ নিজেও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন|

এই ঘটনায় স্ত্রী নীলমকে সহযোগিতা করায় তাঁকে সাজা শোনালেন বিচারক| এছাড়া তাদের মেয়ে রীতু সেহগলকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে| যদিও তিনি জানতেন না তার নামে এভাবে কোনও অ্যাকাউন্টে টাকা জমছে ও তিনি কখনও টাকা তোলেননি বলে জানিয়েছে| আদালত জানিয়েছে, নীলম নিজের পদাধিকারের অপপ্রয়োগ করে বেতনের বিল, বকেয়া টাকা, অন্যান্য বিল তৈরি করে টাকা লুটেছেন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top