News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনের সাথে বৈঠক করে গন্ডাছড়া বন্ধ প্রত্যাহার করল যুব আইপিএফটি
Image

প্রশাসনের সাথে বৈঠক করে গন্ডাছড়া বন্ধ প্রত্যাহার করল যুব আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ প্রশাসনের মধ্যস্থতায় গন্ডাছড়া মহকুমা বন্ধ প্রত্যাহার করে নিয়েছে যুব আইপিএফটি৷ এদিন গন্ডাছড়ার ডাকবাংলোতে আয়োজিত বৈঠকে প্রশাসনের তরফে আইপিএফটিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গত ৮ ফেব্রুয়ারি এডিসি এলাকা বন্ধে যারা তাদের উপর আক্রমণ করেছিল পুলিশ আক্রমণকারীদের বিরুদ্ধে মামলা নেবে৷ এই প্রতিশ্রুতির ভিত্তিতে দুপুর দুটো নাগাদ গন্ডাছড়া মহকুমা বন্ধ প্রত্যাহার করে নেয় যুব আইপিএফটি৷
গতকাল থেকে ৪৮ ঘন্টার বন্ধে সামিল হয় আইপিএফটি৷ এই বন্ধকে ঘিরে গতকাল পরিস্থিতি থমথমে ছিল৷ অপ্রীতিকর কোন ঘটনা না ঘটলেও জনজীবন পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল৷ নিরাপত্তার লক্ষ্যে বিরাট পুলিশ ও টিএসআর বাহিনী গন্ডাছড়া মহকুমা জুড়ে মোতায়েন করা হয়েছিল৷ গতকাল আইপিএফটি নেতৃবৃন্দের সাথে প্রশাসন বৈঠক করে বন্ধ প্রত্যাহারের আর্জি জানিয়েছিল৷ কিন্তু দাবি পূরণ না হলে বন্ধ প্রত্যাহার হবেনা, ফলে গতকালের বৈঠক নিষ্ফলা ছিল৷ আজ সকালে ফের আইজিপি আইনশৃঙ্খলা কে ভি শ্রীজেশ, ধলাই জেলাশাসক বিকাশ সিং, গন্ডাছড়া মহকুমা শাসক এবং প্রশাসনের অন্য আধিকারিকরা গন্ডাছড়া ডাকবাংলোতে আইপিএফটি নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন৷ ঐ বৈঠকে পাহাড় বন্ধ চলাকালীন হামলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়৷ এরই ভিত্তিতে এদিন বন্ধ প্রত্যাহার করা হয়৷ তবে, বন্ধ প্রত্যাহৃত হলেও গন্ডাছড়া মহকুমায় আগামীকাল পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top