News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বহু সুকলে নেই ছাত্র সংখ্যার অনুপাতে শিক্ষক
Image

রাজ্যের বহু সুকলে নেই ছাত্র সংখ্যার অনুপাতে শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ শিক্ষক স্বল্পতায় ধঁুকছে রাজ্যের বহু সুকল৷ অন্যদিকে, ছাত্র সংখ্যার অনুপাতে অধিক শিক্ষক রয়েছে অনেক সুকলেই৷ শুক্রবার বিধানসভায় প্রশ্ণোত্তর পর্বে কংগ্রেস বিধায়ক রতন লাল নাথের উত্থাপিত যেসকল বিদ্যালয়ে দুজন শিক্ষক শিক্ষিকা থাকার কথা ঐ বিদ্যালয়গুলিতে কত সংখ্যক বিদ্যালয়ে দুইয়ের অধিক শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রশ্ণের উত্তরে শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী জানান, শিক্ষার অধিকার আইন অনুযায়ী ২০৬৫টি সুকলে দুজন করে শিক্ষক শিক্ষিকা থাকার কথা৷ এর মধ্যে ১৮০৪টি সুকলে দুজনের অধিক শিক্ষক শিক্ষিকা রয়েছেন৷
তাতে, বিধায়ক রতনলাল নাথ বলেন, বহুবিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ধুকছে৷ অথচ ১৮০৪টি সুকলে দুজনের অধিক শিক্ষক শিক্ষিকা থাকার কারণ কি৷ উত্তরে মন্ত্রী জানান, ছাত্র সংখ্যার অনুপাতে শিক্ষক শিক্ষিকা দেওয়া হয়৷ এডিসি এলাকাতে এই সমস্যা দেখা দিয়েছে৷ এবিষয়ে পর্যালোচনা হয়েছে৷ তাতে যে সুকলগুলিতে ছাত্র সংখ্যা কমছে সেগুলি বন্ধ করে দেওয়ার প্রস্তাব এসেছে৷ কিন্তু রাজ্য সরকার সেটা করতে চাইছে না৷ রতনবাবু বলেন, উদ্বেগের বিষয় হল লেফুঙ্গা ব্লকের অধীন বলরাম পাড়ায় জেবি সুকলে ছাত্র সংখ্যা ৫ জন, অথচ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ১৬ জন৷ রাশিরাম পাড়ায় একটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ৩ জন,শিক্ষক রয়েছেন ৬ জন৷ রাজধানী আগরতলায় ইন্দ্রনগর উচ্চ মাধ্যমিক সুকলে প্রাথমিক বিভাগে ছাত্রছাত্রীর সংখ্যা ৩ জন, শিক্ষক রয়েছেন ৩ জন৷ রতনবাবুর বক্তব্য, নিজ বাড়িতে থেকেই বিদ্যালয়ের যাওয়া আসার সুবিধার জন্য ঐ বিদ্যালয়গুলিতে ছাত্র সংখ্যার তুলনায় শিক্ষক সংখ্যা বেশি৷ তাঁর দাবি, শাসক দলীয় নেতাদের দৌলতেই ছাত্র সংখ্যা কম হলেও শিক্ষক সংখ্যা বেশি হয়ে থাকে৷
এদিন রতনবাবু ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি সুকলের প্রতি মানুষের অনীহা ক্রমশ বাড়ছে৷ গত একবছরে সরকারি সুকলে ৪০ হাজার ছাত্রছাত্রী কমেছে৷ বরং বেসরকারি সুকলের দিকে ঝোঁক বাড়ছে৷
এদিন বিধানসভায়া তারকা চিহ্ণবিহীন এক প্রশ্ণের উত্তরে জানা গেছে, ২০১৭ শিক্ষাবর্ষে এখন পর্যন্ত রাজ্যে ২৬টি প্রাথমিক ও ৪টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে একজন ছাত্রছাত্রীও ভর্তি হয়নি৷ ফলে, রাজ্যের বিদ্যালয়গুলিতে ছাত্র ভর্তির সংখ্যা ক্রমশ নিম্নমুখী তা আবারও প্রমাণিত হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top