News Flash

  • Home
  • Uncategorized
  • অবশেষে অষ্টম মহাদেশ-র সন্ধান পেলেন বিজ্ঞানীরা
Image

অবশেষে অষ্টম মহাদেশ-র সন্ধান পেলেন বিজ্ঞানীরা

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : অবশেষে অষ্টম মহাদেশ-র সন্ধান পেলেন বিজ্ঞানীরা| দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের জলের নিচে এই অচেনা-অজানা মহাদেশটি লুকিয়ে রয়েছে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন| বিজ্ঞানীরা এই মহাদেশটির নাম দিয়েছেন জিলান্ডিয়া (নিউজিল্যান্ড ও ইন্ডিয়া)| এই মহাদেশটি ভারতীয় উপমহাদেশের সমান বলে দাবি করছেন বিজ্ঞানীরা|

জিওলজিক্যাল সোসাইটি অফ আমেরিকায় প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা জানিয়েছেন, এই অচেনা মহাদেশের আয়তন পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার, যা প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার দুই তৃতীয়াংশের সমান| তাঁদের আরও দাবি, নিউজিল্যান্ড আসলে এই মহাদেশেরই জেগে থাকা অংশ| বাকি অংশ প্রশান্ত মহাসাগরের তলায় লুকিয়ে রয়েছে| একটি মহাদেশের স্বীকৃতি পেতে গেলে যা যা প্রয়োজন জিলান্ডিয়া তা সবই পূরণ করেছে| তাই বিজ্ঞানীরা এখন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন| এই নবআবিষ্কৃত ভূ-খন্ডটি যাতে মহাদেশের স্বীকৃতি পায়|

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই মহাদেশের ৯৪% শতাংশ জলের মধ্যে ডুবে রয়েছে| মাত্র অল্প কিছু অংশ জলের ওপর মাথা তুলে আছে| গবেষণা নিবন্ধের প্রধান লেখক নিউজিল্যান্ডের ভূতত্ত্ববিদ নিক মর্টিমার বলেন, দুদশক ধরে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন জিলান্ডিয়াকে কেন মহাদেশ বলা যাবেনা তা নিয়ে| নতুন মহাদেশ যুক্ত করাই শুধু তাঁদের কাজ নয়, এর একটা বৈজ্ঞানিক তাত্পর্য রয়েছে| তা হল, একটি মহাদেশের অধিকাংশ অংশ জলের তলায় চলে যাওয়ার পরও তা যে অখন্ড থাকতে পারে, তা সাহায্য করবে এটা বুঝতে কিভাবে পৃথিবীর উপরিভাগের স্তর ভেঙে অন্য সাত মহাদেশ তৈরি হয়েছিল| এখন সমস্যা হল, মহাদেশ স্বীকৃতি দেওয়ার কোনও আন্তর্জাতিক ফোরাম নেই| বিশ্বের বেশিরভাগ বিজ্ঞানীরা যদি জিলান্ডিয়াকে মহাদেশ হিসাবে মেনে নেওয়া হয়, তবে খুব শীঘ্রই বিশ্ববাসী পেতে চলেছে অষ্টম মহাদেশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top