News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ন্ত্রণ হারিয়ে পরিখায় পড়ে গেল স্কুলবাস, মান্ডিতে আহত ২৫ পড়ুয়া, খাদে পড়ে গেল ট্রাক, মৃত চালক
Image

নিয়ন্ত্রণ হারিয়ে পরিখায় পড়ে গেল স্কুলবাস, মান্ডিতে আহত ২৫ পড়ুয়া, খাদে পড়ে গেল ট্রাক, মৃত চালক

শিমলা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): দু’টি বাসের মধ্যে রেষারেষির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পরিখায় পড়ে গেল স্কুলপড়ুয়া বোঝাই বাস| দুর্ঘটনায় সামান্য আহত হয়েছে ২৫টি শিশু| শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের মান্ডি জেলার সুন্দেরনগর সাব ডিভিশনের ডেহার-এর কাছে| আহত পড়ুয়াদের প্রথমে সুন্দেরনগর হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁদের মধ্যে কয়েকজনকে মান্ডির জোনাল হাসপাতালে ভর্তি করা হয়| চিফ পার্লামেন্টারি সেক্রেটারি সোহন লাল জানিয়েছেন, দুর্ঘটনায় জেরে সামান্য আহত হয়েছে ২৫টি পড়ুয়া| বেশ কয়েকজনের হাত-পা ছড়ে গিয়েছে| আহতদের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত বাসের চালকও রয়েছেন|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দু’টি বাসের মধ্যে রেষারেষির কারণেই দুর্ঘটনার কবলে পড়ে স্কুলবাসটি| দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৩০টি পড়ুয়া ছিল| সামলোগ গ্রাম থেকে তাঁরা ডেহার-এর বিবেকানন্দ পাবলিক স্কুলে যাচ্ছিল| পথেই দুর্ঘটনার কবলে পড়ে স্কুলবাসটি|
হিমাচল প্রদেশের নিহারিতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক পড়ে গিয়ে মৃতু্য হল ট্রাক চালকের| মৃত ট্রাক চালকের নাম হল করণ| তিনি উত্তর প্রদেশের ঝাঁসির বাসিন্দা| পেশায় ট্রাক চালক করণ একটি নির্মাণ সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন|
দুর্ঘটনাটি ঘটেছে নিহার থেকে ৭০ কিলোমিটার দূরে থেওগ-হাতকোটি জাতীয় সড়কে| নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক পড়ে গেলে সঙ্কটজনক অবস্থায় চালককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়| তবে, প্রাণে বাঁচানো যায়নি তাঁকে| চিকিত্সকরা ট্রাক চালককে মৃত ঘোষণা করেন|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top