News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর ইসু্যতে সেনাপ্রধানের পাশে দাঁড়ালেন রিজিজু
Image

কাশ্মীর ইসু্যতে সেনাপ্রধানের পাশে দাঁড়ালেন রিজিজু

নয়াদিল্লি ও শ্রীনগর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : কাশ্মীর ইসু্যতে সেনাপ্রধানের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর| পাথর ছুঁড়ে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন অভিযানে বাধা দিলে কঠোর সাজা হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত| বৃহস্পতিবার এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাফ কথা, পাথর ছোঁড়া লোকজনের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত| জাতীয় স্বার্থ সবার আগে| যারাই জাতীয় স্বার্থবিরোধী কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাই| সেইসঙ্গে তাঁর সংযোজন, সেনাপ্রধান যা বলেছেন, জাতীয় স্বার্থেই বলেছেন| কোনও ভুল নেই| তাঁর কথার অপব্যাখ্যা করার কোনও প্রয়োজন নেই|
প্রসঙ্গত, গত মঙ্গলবার দুটি পৃথক জঙ্গি দমন অভিযানে সংঘর্ষে এক মেজর সহ চার সেনা জওয়ান প্রাণ হারান| খতম হয় ৪ জঙ্গিও| সেই প্রেক্ষাপটেই গতকাল কঠোর মনোভাব প্রকাশ করেন জেনারেল রাওয়াত| তিনি বলেন, স্থানীয় যেসব মানুষ জঙ্গি দমন অভিযানের সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে সন্ত্রাসবাদীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন, তাদেরও জঙ্গিদের সহযোগী, দেশবিরোধী বলে ধরে কঠোর পদক্ষেপ করা হবে | তাঁর এই মন্তব্যের সমালোচনা হলে সেনাপ্রধানের হয়েই সওয়াল করলেন রিজিজু|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top