News Flash

  • Home
  • Uncategorized
  • ২৮ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাবিত হতে পারে এটিএম পরিষেবা
Image

২৮ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, প্রভাবিত হতে পারে এটিএম পরিষেবা

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২৮ ফেব্রুয়ারি ব্যাঙ্কিং পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে| কারণ, ওই দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মীদের ৯টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস| ধর্মঘটের ফলে প্রভাবিত হতে পারে এটিএম পরিষেবাও| সরকারি, বেসরকারি সমস্ত ব্যাঙ্কের কর্মীরাই এই ধর্মঘটে সামিল হচ্ছে|
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগার জানিয়েছেন, স্টেট ব্যাঙ্কের সঙ্গে ছোট ব্যাঙ্কগুলিকে মিশিয়ে দেওয়া, নোটবাতিলের জেরে গ্রাহক, ব্যাঙ্ককর্মীদের ক্ষতিপূরণের দাবি, স্থায়ী কাজের আউটসোর্সিং, কেন্দ্রীয় সরকারের শ্রম বিরোধী নীতির প্রতিবাদ সহ বেশ কিছু দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে| ধর্মঘটী কর্মী সংগঠনগুলির অন্যতম দাবি, নোটবাতিলের জেরে গোটা দেশে ১১৮ জনের মৃতু্য হয়েছে| ছোট ব্যবসায়ীদেরও ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, অনেকে চাকরি হারিয়েছেন| যাঁরা প্রাণ হারিয়েছেন বা ক্ষতির সম্মুখীন হয়েছেন, কেন্দ্রীয় সরকারের কাছে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top