News Flash

  • Home
  • Uncategorized
  • থমথমে গন্ডাছড়া, আইপিএফটি নেতাদের সাথে প্রশাসনের বৈঠক নিষ্ফলা, বনধ চলছে, নিরাপত্তাহীন তিন শতাধিক মানুষ আশ্রয় নিলেন ত্রাণ শিবিরে
Image

থমথমে গন্ডাছড়া, আইপিএফটি নেতাদের সাথে প্রশাসনের বৈঠক নিষ্ফলা, বনধ চলছে, নিরাপত্তাহীন তিন শতাধিক মানুষ আশ্রয় নিলেন ত্রাণ শিবিরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ ইট বৃষ্টি, চাপা উত্তেজনা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীর কঠোর সুরক্ষা বেষ্টনি ভেদ

গন্ডাছড়া মহকুমায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের৷ ছবি নিজস্ব৷

করতে ব্যর্থ হয়েছে আইপিএফটি৷ গন্ডাছড়া মহকুমা বৃহস্পতিবার বনধ সর্বাত্মক সফল হলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ অমরপুর গন্ডাছড়া সড়কে প্রায় ৮ শতাধিক আইপিএফটি কর্মীদের পুলিশ প্রশাসন ব্যারিকেড করে রেখেছে৷ এদিন, বনধ প্রত্যাহার করার উদ্দেশ্যে আইপিএফটি নেতৃবৃন্দের সাথে প্রশাসনিক কর্তারা বৈঠক করলেও তাতে কোন সুরাহা হয়নি৷ আগামীকাল ফের বৈঠক হবে বলে জানা গেছে৷ এই বনধকে ঘিরে গন্ডাছড়া মহকুমাজুড়ে প্রায় ২৭০০ পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷ এদিকে, নিরাপত্তার খাতিরে গন্ডাছড়া মহকুমায় অউপজাতি সাড়ে তিনশ গ্রামবাসীকে মনোরঞ্জন দাস পাড়া সিনিয়র বেসিক সুকলে অস্থায়ী শরণার্থী শিবিরে রাখা হয়েছে৷
এদিন সকাল থেকেই গন্ডাছড়া মহকুমায় কোন পিকেটারদের পিকেটিং করতে দেওয়া হয়নি৷ কাতারে কাতারে আইপিএফটি কর্মী সমর্থকরা গন্ডাছড়ার উদ্দেশ্যে আসছে দেখে তাদের ব্যারিকেড করে রাখা হয়েছে৷ গন্ডাছড়া-অমরপুর সড়কে রামনগরে প্রায় ৮ শতাধিক আইপিএফটি কর্মী সমর্থককে পুলিশ ও টিএসআর বাহিনী ব্যারিকেড করে রেখেছেন৷ এদিন সকাল থেকে বনধকে ঘিরে থমথমে পরিস্থিতির মাঝে আইপিএফটি এবং সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষের আকার নিয়েছিল৷ আইপিএফটি কর্মীরা সিপিএম কর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল ছঁুড়েছেন৷ তবে, নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে৷ এদিন, হরিপুর মোটরস্ট্যান্ড, শর্মা এসডিএম অফিস চৌমুহনী, জগবন্ধু পাড়া এবং গঙ্গানগর এলাকায় পুলিশ ও টিএসআর বাহিনী ব্যারিকেড করে রাখে৷ পুলিশ প্রশাসনের উধর্বতন কর্তাদের মধ্যে আইজিপি আইনশৃঙ্খলা কে ভি শ্রীজেশ, ডি আইজি

গন্ডাছড়া মহকুমায় বনধ সমর্থকদের আটক করে ব্যারিকেড করে রাখা হয়৷ ছবি নিজস্ব৷

নর্দান রেঞ্জ, ধলাইয়ের পুলিশ সুপার জলসিং মিনা গন্ডাছড়ায় নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেছেন৷ গন্ডাছড়া মহকুমা শাসকও এদিন নিরাপত্তার কাজে হাত লাগিয়েছেন৷
এদিন সকাল থেকেই ৪৮ ঘন্টার গন্ডাছড়া মহকুমা বনধকে ঘিরে সমস্ত দোকানপাট, অফিস, সুকল ইত্যাদি বন্ধ ছিল৷ জরুরি পরিষেবার ক্ষেত্রগুলি বনধের আওতার বাইরে রাখা হলেও ওষুধের দোকান এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলি এদিন ঝাঁপ নামিয়ে রেখেছে৷ এদিন রামনগর এবং কালাঝাড়ি ভিলেজ কমিটির প্রায় সাড়ে তিনশ অউপজাতি গ্রামবাসীদের চন্দ্রকিশোরপাড়ার নিকটস্থ মনোরঞ্জন দাস পাড়া সিনিয়র বেসিক সুকলে অস্থায়ী শরণার্থী শিবিরে নিয়ে রাখা হয়েছে৷ তাদের নিরাপদে রাখার উদ্দেশ্যেই প্রশাসনের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জনৈক পুলিশ কর্তা জানিয়েছেন৷
আইপিএফটি সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়ার দাবি গন্ডাছড়া মহকুমায় বনধ সর্বাত্মক সফল৷ গন্ডাছড়াবাসী স্বর্তস্ফুর্তভাবে এই বনধকে সমর্থন করেছেন৷ তবে, নিরাপত্তা ব্যবস্থার যুক্তি দেখিয়ে ১৪৪ ধারা জারি করে পুলিশ প্রশাসন গন্ডাছড়া মহকুমায় কাউকেই পিকেটিং করতে দেয়নি বলে তিনি জানিয়েছেন৷
এদিকে, গন্ডাছড়া মহকুমা বনধ প্রত্যাহার করে নেওয়ার উদ্দেশ্যে প্রশাসনের তরফে আইপিএফটি নেতৃবৃন্দের সাথে বৈঠকের আয়োজন করা হয়৷ এদিন, দুপুর দেড়টা নাগাদ ধলাই জেলা শাসক, ধলাই পুলিশ সুপার এবং গন্ডাছড়ার মহকুমা শাসক আইপিএফটির ৩ সদস্যক প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন৷ তবে, ৩০ মিনিটের এই বৈঠকে কোন সুরাহা হয়নি৷ জানা গেছে, আগামীকাল সকাল আটটায় দ্বিতীয় পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে৷ এদিন এই বৈঠকে আইপিএফটির প্রতিনিধিরা প্রশাসনের কাছে তাদের দাবিগুলি মেনে নেওয়ার জন্য সরব হন৷ জানা গেছে, ধলাই জেলা শাসক তাদের দাবি নিয়ে রাজ্য সরকারের সাথে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেছেন৷ কিন্তু আইপিএফটি তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বনধ প্রত্যাহার করা হবে না বলে বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top