News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর সমালোচনা করে অখিলেশকে ফের ক্ষমতায় আনার আবেদন ডিম্পলের
Image

মোদীর সমালোচনা করে অখিলেশকে ফের ক্ষমতায় আনার আবেদন ডিম্পলের

কানপুর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : অখিলেশ যাদবকে উত্তরপ্রদেশের ভূমিপুত্র উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করলেন অখিলেশ পত্নী তথা কনৌজ বিধানসভার সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্পল যাদব| বৃহস্পতিবার ভোটের প্রচারে স্বামীর হয়ে ব্যাট ধরে অখিলেশ পত্নী বলেন, অখিলেন মান কি বাত নেই করতে, কাম কি বাত কততে | নির্বাচনী প্রচারে এইভাবেই নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন ডিম্পল|
এদিন বিজেপি ও মায়াবতীর বিএসপি-কে একযোগে আক্রমণ করেন ডিম্পল| বলেন, একদিকে মায়াবতী নিজের আমলে বিভিন্ন পার্কে লাইন করে হাতির মূর্তি (দলীয় প্রতীক) বসিয়েছিল| ঠিক একইভাবে, কেন্দ্র নোট বাতিল করে মানুষকে করিয়ে ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে বাধ্য করেছে| উভয়ক্ষেত্রেই, মানুষই ভোগান্তির শিকার হয়েছেন|
সেই সঙ্গে, তাঁর দাবি, অখিলেশ সর্বদা রাজ্যের উন্নয়নের কথা চিন্তা করে| তাঁর লক্ষ্য, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, মহিলাদের পেনশন দেওয়া, সড়কের মান ভাল করা, পড়ুয়াদের ল্যাপটপ দেওয়া বিদু্যতের বৃদ্ধি ঘটানো| তাঁর আরও দাবি, ২০১২ সালের নির্বাচনে যা যা প্রতিশ্রুতি সমাজবাদী পার্টি দিয়েছিল, তার সিংহভাগই পূরণ করেছে শাসক দল| তিনি যোগ করেন, উত্তরপ্রদেশকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যেতে মানুষের উচিত তাঁকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top