News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী, সূচনা করবেন রোটা ভাইরাস টিকাকরণ কর্মসূচীর
Image

রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী, সূচনা করবেন রোটা ভাইরাস টিকাকরণ কর্মসূচীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা৷ ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরা সহ ৫ রাজ্যে এক সাথে রোটা ভাইরাস টিকাকরণ কর্মসূচীর সূচনা করবেন তিনি৷ ঐদিনই বিকেলে তিনি দিল্লি ফিরে যাবেন৷ মহাকরণ সূত্রে এই খবর জানা গেছে৷

সূত্রের বক্তব্য, ১৮ ফেব্রুয়ারি আসামের নয়গাঁওতে একটি হাসপাতালের ভূমি পূজা শেষ করে দুপুর একটা নাগাদ আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছাবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী৷ দুপুর তিনটে নাগাদ প্রজ্ঞাভবনে রোটা ভাইরাস টিকাকরণের জাতীয় কর্মসূচীর সূচনা করবেন৷ ত্রিপুরা সহ তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, রাজস্থান ও আসামে একত্রে এই কর্মসূচীর সূচনা হবে৷ সূত্র অনুসারে জানা গেছে, ঐদিন বাকি চার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন৷ তাছাড়াও থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব৷

সূত্রের আরো খবর, বিকেল পাঁচটা নাগাদ রাজ্য অতিথিশালায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বৈঠক করবেন৷ ঐ বৈঠকে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একটি মেমোরেনড্যাম তুলে দেবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী৷ পাশাপাশি সমস্ত বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনাও হবে৷ সূত্র অনুসারে জানা গেছে, রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের কেন্দ্রের আরো সাহায্যের দাবি জানাবে৷ রিজিওনাল ক্যান্সার হাসপাতাল ও জিবি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নেরও দাবি জানানো হবে৷ পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার আরো বিস্তার কিভাবে ঘটানো যায় সে বিষয়ে কেন্দ্রীয় সাহায্যের আর্জি জানানো হবে৷ কমিউনিটি হেলথ সেন্টার এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির মধ্যে অধিকাংশই বহু পুরনো৷ তাই রাজ্যের তরফে দাবি জানানো হবে সেগুলি সংস্কারের সাহায্য করার জন্য৷ এরই পাশাপাশি মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য রাজ্যে সেন্টার রাখার বিষয়টি আবারও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর নজরে আনবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী৷ সূত্রের খবর, তিনি জোরালো দাবি জানাবেন বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার কেন্দ্র যাতে রাজ্যে রাখা হয়৷

এদিকে, রোটা ভাইরাস টিকাকরণ কর্মসূচীর সূচনা করে তিনি রিজিওনাল ক্যান্সার সেন্টার এবং জিবি হাসপাতাল ও আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top