News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটির বনধ নিয়ে মুখে কুলুপ পিসিসি সভাপতির
Image

আইপিএফটির বনধ নিয়ে মুখে কুলুপ পিসিসি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি ৷৷ বামেদের বিরুদ্ধে লাগাতর আন্দোলন কর্মসূচীর কথা বললেও আইপিএফটির বনধ কর্মসূচীকে নিয়ে চুপ থেকেছেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷ তাঁর বক্তব্য যে ইস্যুতে বনধ পালন করা হচ্ছে তা নিয়ে কংগ্রেসের জাতীয় স্তরে স্পষ্ট অবস্থান রয়েছে৷ হাইকমান্ড এই ইস্যুতে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে৷ রাজ্যে এই ইস্যুতে কোন মতামত দিতে গেলে কেন্দ্রের অবস্থান অনুযায়ীই চলবে পিসিসি৷ তাই এখনই এই বিষয়ে কোন মন্তব্য করতে চাইনা, জানালেন পিসিসি সভাপতি৷
এদিকে, শাসক সিপিএম দলের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে সারা রাজ্যে আন্দোলনে নামতে চলেছে রাজ্য কংগ্রেস দল৷ আজ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ তিনি বলেন, রাজ্যের বাম সরকার আগা থেকে গুড়া পুরো দুর্নীতিগ্রস্ত হয়ে পরেছে৷ তাই জনস্বার্থে নানা ইস্যু নিয়ে পথে নামবে প্রদেশ কংগ্রেস৷ আগামী ১৭ ফেব্রুয়ারি যুব কংগ্রেস রাজ্যের সব গুলি ডিসট্রিক হেড কোয়ার্টারের সামনে অহিংসা আইন অমান্য আন্দোলন করবে৷ এবং ১৮ ফেব্রুয়ারি কৈলাসহরের নানা ইস্যু নিয়ে ১২ ঘন্টার কৈলাশহর বনধ ডেকেছে কংগ্রেস৷ কৈলাসহর বনধ ডাকার পেছনে কয়েকটি দাবি হল, খুব দ্রুত জমি অধিগ্রহণ শেষে কৈলাসহরের এয়ারপোর্ট পুনরায় চালু করা, কৈলাসহর হাসপাতালকে আধুনিক করা, স্বচ্ছ পানীয় জল সরবরাহ করা ইত্যাদি৷
এদিকে, সংগঠন পুর্নজীবিত করতে চন্ডিপুরের সকল নেতা কর্মী একত্রিত হয়ে মাঠে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীরামপুর বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হয় জনবেদনা পঞ্চায়েত৷ আজ সারা রাজ্যের মোট ৪৮টি বিধানসভা কেন্দ্রে একই সময়ে কেন্দ্র সরকারের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করা হয়৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top