News Flash

  • Home
  • Uncategorized
  • বই বিক্রি নিষিদ্ধ করার দাবীতে ধুন্ধুমার বইমেলায়
Image

বই বিক্রি নিষিদ্ধ করার দাবীতে ধুন্ধুমার বইমেলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ একটি বই বিক্রি বন্ধ করার দাবী ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় উমাকান্ত মাঠে বইমেলায় তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে৷ যদিও পরে মেলা কমিটি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷ কিছু সময়ের জন্য বইমেলা প্রাঙ্গনে ধুন্ধুমার কান্ড ঘটে গিয়েছে৷

সংবাদে প্রকাশ কলকাতার ‘প্রোগ্রেসিভ পাবলিসার্স’ নামক প্রকাশনা সংস্থা বইমেলায় স্টল খুলেছে৷ এই স্টলে সিদ্ধার্থ গুহরায়ের লেখা ‘কাশ্মীর’ নামক বইটির বিক্রি বন্ধ করার দাবীতে সরব হল বিবেকানন্দ সেনা সমিতি৷ সমিতির কর্মকর্তারা এদিন বইমেলা প্রাঙ্গনে গিয়ে বইটির বিক্রি বন্ধ করার দাবী জানায়৷ সেই সঙ্গে স্টল বন্ধ করার জন্য প্রকাশনা সংস্থার কর্মকর্তাদের হুমকি দেন৷ প্রকাশনা সংস্থার কর্মকর্তারা ঐ দাবী না মানায় বিবেকানন্দ সেনা সমিতির কর্মকর্তারা স্টলের ঝাপ ফেলে দেয়৷ তাতেই উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়৷ পরবর্তী সময়ে মেলা কমিটির কর্মকর্তারা এবং পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়৷ জানা গিয়েছে, এই সমিতি আরএসএস এর সমর্থিত৷ প্রকাশনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে মজুত রাখা সবগুলি বই বিক্রি হয়ে গিয়েছে৷ আগামীকাল কলকাতা থেকে আরও বই আনা হবে৷

এদিকে, এদিনের এই ঘটনার নিন্দা জানিয়েছেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি জানান, কলকাতার প্রকাশনা সংস্থা ‘প্রোগ্রেসিভ পাবলিশার্স’ এর স্টলে সিদ্ধার্থ গুহরায়ের ‘কাশ্মীর’ নামক বইটির বিক্রয় নিয়ে বিজেপি সমর্থক একদল ছাত্র যুবক অশান্তি সৃষ্টির চেষ্টা করে৷ তারা এই বইটি বিক্রয় নিষিদ্ধ করার দাবী জানাতে থাকে৷ স্টলটি বন্ধ করে দিতে চায়৷ এই ঘটনাকে কেন্দ্র করে মেলায় এক অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়৷ মেলায় আসা শুভবুদ্ধি সম্পন্ন পাঠকরা এই ঘটনার প্রতিবাদ জানান৷ বইমেলার পরিচালন কমিটির হস্তক্ষেপে এবং নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

বইমেলা পরিচালন কমিটির চেয়ারম্যান তথা তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের অরাজকতাকে বরদাস্ত করা হবে না৷ কঠোর হস্তে এর মোকাবিলা করা হবে৷ তিনি বলেন, বইমেলা আমাদের মননের উৎসব৷ প্রাণের মেলা৷ এখানে এ ধরণের অসহিষ্ণুতার প্রকাশ বাঞ্চনীয় নয়৷

এবিষয়ে প্রোগ্রেসিভ পাবলিশার্সের পক্ষ থেকে জানানো হয় যে, ১৯৯৮ সালে বইটি প্রথম প্রকাশিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই বইটি বিক্রয়ের উপর কোথাও কোন ধরনের আপত্তি বা বাধা আসেনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top