News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফ-জনতার সংঘর্ষে উত্তপ্ত কৈয়াঢেপা, ৩ মহিলা ও ৩ জওয়ানসহ গুরুতর জখম ৯ জন
Image

বিএসএফ-জনতার সংঘর্ষে উত্তপ্ত কৈয়াঢেপা, ৩ মহিলা ও ৩ জওয়ানসহ গুরুতর জখম ৯ জন

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ১৪ ফেব্রুয়ারী৷৷ আবারও বিএসএফ ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ৷ তাতে চারজন গ্রামবাসী ও

মঙ্গলবার কৈয়াঢেপায় বিএসএফ-জনতার সংঘর্ষ হয়৷ ছবি নিজস্ব৷

তিনজন জওয়ান আহত হয়েছেন বলে খবর মিলেছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ দেবীপুরের কৈয়াঢেপা এলাকায়৷ ঘটনাকে কেন্দ্র সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ বিশাল পুলিশ বাহিনী সেখানো মোতায়েন করা হয়েছে৷ পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে পুলিশের পদস্থ আধিকারীকরা৷ মূলতঃ গরু পাচারের কথিত অভিযোগের ভিত্তিতেই এই ঘটনার সূত্রপাত৷
সংবাদে প্রকাশ, মঙ্গলবার দুপুরে কৈয়াঢেপার তলতলাস্থিত ক্যাম্পের বিএসএফ জওয়ানরা ঐ এলাকার বাসিন্দা রোস্তম আলি (৫০) এর বাড়িতে যায়৷ জওয়ানরা রোস্তমের কাছে জানতে চায় কয়েকটি পাচারের জন্য রাখা গরুগুলি কোথায় আছে৷ এনিয়ে রোস্তমের সাথে বিএসএফ জওয়ানদের কতা কাটাকাটি হয়৷ হঠাৎই বিএসএফ জওয়ানরা রোস্তমকে মারধর করতে থাকে৷ জওয়ানরা রোস্তমের ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভেঙ্গে ফেলে৷ যাবতীয় সামগ্রি তছনছ করে দেয়৷ বিএসএফ জওয়ানদের এই তান্ডবের খবর ছড়িয়ে পড়তেই গ্রামের অন্যান্যরা এগিয়ে আসে৷ পরিবারের লোকজন বাধা দিতে গেলে মহিলাদের উপরও হামলা চালায় বিএসএফ জওয়ানরা৷ পরিবারের চার মহিলা ও এক শিশুও গুরুতর আহত হয়েছেন৷ তারা হলেন তাহেরা বেগম, ফুলতানা খাতুন, মমতাজ বেগম পায়েল খান ও রুবেল খান৷ সেখানে উপস্থিত গ্রামবাসীরা আহতদের প্রথমে বিশালগড় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ পরে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় হাপানিয়াস্থিত টিএমসিতে রেফার করা হয়৷ অন্যদিকে গ্রামবাসীদের হামলায় বিএসএফের তিন জওয়ানও জখম হয়েছে৷ তারা হলেন প্রদীপ মন্ডল, অঞ্জন সিন্হা ও রাজ চৌধুরী৷ তাদেরকেও মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷
এদিকে, ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ এসডিপিও সুব্রত দাস, মধুপুর থানার ওসি দেবেন্দ্র রিয়াং সহ বিএসএফের কমান্ডেন্ট ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ জনতার সাথে কথা বলেন৷ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ৷ এদিকে একটি মামলা নিয়েছে মধুপুর থানার পুলিশ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top