News Flash

  • Home
  • Uncategorized
  • দলতন্ত্র গ্রাস করেছে রাজ্যকে, ঘুম কেড়ে নেওয়া হবে সিপিএমের, হুঙ্কার মুরলিধরের
Image

দলতন্ত্র গ্রাস করেছে রাজ্যকে, ঘুম কেড়ে নেওয়া হবে সিপিএমের, হুঙ্কার মুরলিধরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ দলতন্ত্র গ্রাস করেছে এই রাজ্যকে৷ কেন্দ্রের টাকা আসছে, অথচ কাজ হচ্ছে না৷ তাই রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে বিজেপি শাসক দলের ঘুম কেড়ে নেবে বলে হুঙ্কার দিয়েছেন দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক পি মুরলিধর রাও৷ ১৬০ জন কর্মকর্তাদের প্রশিক্ষণ শিবিরে রাজ্যে পালাবদলের বিষয়ে তিনি পাঠ দিয়েছেন৷ শিবির শেষে সাংবাদিক সম্মেলনে শ্রীরাও শাসক দল ও রাজ্য সরকারকে নানা অভিযোগে বিঁধেছেন৷

এদিন তিনি বলেন, রাজ্যে সর্বংশে দলতন্ত্র চলছে৷ প্রশাসন শাসক দলের অনুগত হিসেবে পরিণত হয়েছে৷ দল যা চাইছে এই রাজ্যে সেটাই হচ্ছে৷ অথচ ত্রিপুরা অধিকাংশই কেন্দ্রের অর্থের উপর নির্ভরশীল৷ কিন্তু পরিতাপের বিষয় হল কেন্দ্র থেকে ঢালাও অর্থ আসলেও ততটা কাজ হচ্ছে না৷ দুর্নীতি রন্ধে রন্ধে ছেঁয়ে গেছে৷ জনগণের অর্থের নয়ছয় হচ্ছে৷ এসব অভিযোগ তুলে শ্রীরাও বলেন, সারা রাজ্যে বিজেপির কর্মীরা এর বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হবে৷ জনগণের কাছে কেন্দ্রীয় প্রকল্পের বার্তা পৌঁছে দেবে৷ এরই সাথে রাজ্য সরকার যেভাবে অর্থ নয়ছয় করছে তাও রাজ্যবাসীর কাছে তুলে ধরা হবে৷ এদিন তিনি হুঙ্কার দিয়ে বলেন, রাজ্যে পালাবদলের লক্ষ্যে বিজেপি শাসক দলের ঘুম কেড়ে নেবে৷

এদিন তিনি জানান, কেন্দ্রীয় অর্থের নয়ছয়ের তদন্তের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করবে বিজেপি৷ এজেন্সি দিয়ে খঁুজে বের করা হবে জনগণের অর্থ আত্মসাৎ কিভাবে হয়েছে৷ এই উদ্যোগ নেওয়ার জন্য বিজেপি কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করবে বলেও তিনি জানিয়েছেন৷

এদিকে, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব জানান, চিটফান্ড কান্ডে সুপ্রিমকোর্টের নির্দেশ অনুসারে আইন মেনে এরাজ্যেও সিবিআই আসবে৷ কেউ চিটফান্ড কান্ডে রেহাই পাবেন না৷ এদিন বিজেপির রাজ্য প্রভারী রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, রেগা প্রকল্পে জিও ট্যাগিং করছে না রাজ্য সরকার৷ যার ফলে, কেন্দ্র অর্থবরাদ্দ আটকে দিচ্ছে৷ তার অভিযোগ, রেগা প্রকল্পে প্রচুর দুর্নীতি হয়েছে৷ আর দুর্নীতিবাজদের জেলে পাঠানো পর্যন্ত বিজেপি লড়াই আন্দোলনে জারি রাখবে৷
এদিকে, জোট গঠনের বিষয়ে প্রশ্ণের উত্তরে শ্রী রাও জানান, নির্বাচনী রণনীতি নির্বাচনের কয়েকদিন আগে ঘোষণা করা হয়৷ জোট গঠনের বিষয়ে তাই এখনই কোন কিছু বলা সম্ভব নয়৷ তবে, তাঁর দাবি রাজ্যে বিজেপিই একমাত্র বিকল্প৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top