News Flash

  • Home
  • Uncategorized
  • গড়াপেটার অভিযোগে ফের সাসপেন্ড আরেক পাক ক্রিকেটার
Image

গড়াপেটার অভিযোগে ফের সাসপেন্ড আরেক পাক ক্রিকেটার

ইসলামাবাদ, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : দুর্নীতির অভিযোগে একের পর এক পাক ক্রিকেটারের নাম উঠে আসছে| আর তাতেই কলঙ্কিত হচ্ছে পাক ক্রিকেট| খালিদ লতিফ ও সরজিল খান এবং ইরফান খানের পর এবার দুর্নীতিতে নাম জ়ডালো আরও এক জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে| ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগে ওপেনিং ব্যাটসম্যান নাসির জামসেদকে সাসপেন্ড করল পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)|
বোর্ডের দুর্নীতিদমন আইন লঙ্ঘন করার জন্যই নাসিরকে ক্রিকেটের তিনটি ফর্ম্যাট থেকে নির্বাসিত করেছে বোর্ড| পাকিস্তান সুপার লিগে সরাসরি যুক্ত না থেকেও বোর্ডের চোখে ধুলো দিতে পারলেন না নাসির| সূত্রের খবর, টুর্নামেন্টে অংশ নেওয়া কোনও ফ্র‌্যাঞ্চাইজির সঙ্গেই যুক্ত ছিলেন না তিনি| তা সত্ত্বেও গোপনে ক্রিকেটারদের গড়াপেটার প্রস্তাব দিয়েছিলেন| আইসিসির তত্ত্বাবধানে পিসিবি গড়াপেটা সংক্রান্ত ঘটনার তদন্তে তাঁর নাম উঠে আসে|
দুবাইয়ে টুর্নামেন্টের মাঝেই গড়াপেটায় অভিযুক্ত খালিদ এবং সরজিলকে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে| পিসিবির দুর্নীতিদমন শাখার আধিকারিক ওই দুই নির্বাসিত ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদের সময়ই নাসিরের নাম উঠে এসেছে| তাঁরাই জানান, টুর্নামেন্ট চলাকালীন আন্তর্জাতিক গড়াপেটা চক্রের সঙ্গে দেখা করতে তাঁদের জোর দেন নাসির| দুর্নীতিদমন শাখার দেওয়া এই রিপোর্টের ভিত্তিতেই সাসপেন্ড করা হয় বাঁ-হাতি ব্যাটসম্যানকে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top