News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের চাপে রাজ্য, বাজেটে চমক না থাকার সম্ভাবনা প্রবল
Image

কেন্দ্রের চাপে রাজ্য, বাজেটে চমক না থাকার সম্ভাবনা প্রবল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ রাজ্য বাজেটে খুব একটা চমক থাকবে না বলে ধারণা করা হচ্ছে৷ শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন৷ প্রথা অনুযায়ী ইংরেজি বছরের প্রথম অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হয়৷ সেই অনুযায়ী শুক্রবার রাজ্যপাল বিধানসভায় ভাষণ দেবেন৷ বুধবার বিএসি’র(বিজনেস এডভাইজারি কমিটি) বৈঠক অনুষ্ঠিত হবে৷ ঐ বৈঠকে বাজেট অধিবেশনের সূচী নির্ধারিত হবে৷ ধারণা করা হচ্ছে আগামী সোমবার রাজ্য বিধানসভার ২০১৭-১৮ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ অর্থ দপ্তর সূত্রে খবর, কেন্দ্রের বরাদ্দের যা অবস্থা তাতে উন্নয়ন কাজ চালু রেখে চমকপ্রদ বাজেট পেশ করা কতটা সম্ভব হবে তা নিয়েই চিন্তায় পড়েছেন দপ্তরের কর্তারা৷

অর্থমন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, কেন্দ্রের অর্থ বরাদ্দের যা লক্ষণ তাতে রাজ্যের অর্থনৈতিক দুর্দাশায় ফুটে উঠেছে৷ বরাদ্দ বাড়িয়ে দেখানো হলেও গত অর্থবছরের তুলনায় অনেকটাই কম বলে তিনি দাবি করেন৷ মূলত, সংসদে সাধারণ বাজেট থেকেই অনুমান করে রাজ্য বাজেটের প্রস্তাব পেশ করা হয়৷ কিন্তু যোজনা কমিশন থাকাকালীন প্রতিবছরই কেন্দ্রীয় বরাদ্দ বাড়ত৷ এখন তার অনেকটাই পরিবর্তন হয়েছে৷ রেল সাধারণ বাজেটের অঙ্গ হয়েছে৷ ফলে, কেন্দ্র থেকে অর্থের যেমন সংস্থান হবে তার মধ্যেই সাধ্য অনুসারে রাজ্যের জন্য কাজ করা হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন৷

সূত্রের খবর, বরাদ্দ অর্থের হিসেব নিয়ে কেন্দ্র রাজ্যের উপর চাপ রেখেছে৷ রেগা প্রকল্পে জিও ট্যাগিং সারা রাজ্যে করে উঠতে পারছে না রাজ্য সরকার৷ যার কারণে রেগা প্রকল্পেও অর্থ বরাদ্দে কোপ পড়ছে৷ সূত্রের দাবি, জিও ট্যাগিং না করা হলে রেগার বরাদ্দ অর্থে কাঁটছাট করবে কেন্দ্র৷ এদিকে, সূত্রটি জানিয়েছে, বিভিন্ন প্রকল্প রূপায়ণের শংসাপত্র সঠিক সময়ে কেন্দ্রের কাছে জমা পড়ছে না৷ যার কারণে বরাদ্দ অর্থও সঠিকভাবে কেন্দ্র রাজ্যকে দিচ্ছে না৷ কেন্দ্রীয় সরকারের স্পষ্ট নির্দেশিকা প্রকল্প রূপায়ণের শংসাপত্র সময়ের মধ্যে না মিললে একটি টাকাও দেওয়া হবে না৷ এছাড়াও কেন্দ্রীয় সরকার রাজ্যের কাছে বরাদ্দ অর্থের পুঙ্খানুপুঙ্খ হিসেব দিতে বলেছে৷ সূত্রের বক্তব্য, কেন্দ্র যেভাবে বরাদ্দ অর্থের হিসেব নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে তাতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর সমস্যায় পড়েছে৷

তবে, রাজ্য সরকারের বক্তব্য, কেন্দ্র প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ দিচ্ছে না৷ অনেক প্রকল্পে এমন শর্ত আরোপ করছে যা রাজ্যের পক্ষে মেনে নেয়া সম্ভব হচ্ছে না৷ আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া রাজ্য হলেও কেন্দ্রীয় সরকার বাজেট বরাদ্দ থেকে কাটছঁাট করছে৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মানিক সরকার জানিয়েছেন, এবছর প্রায় ১৫০০ থেকে ১,৭০০ কোটি টাকা কম দিয়েছে৷ যার কারণে উন্নয়ন কাজ চালু রাখার ক্ষেত্রে অর্থলগ্ণিকারী সংস্থার কাছ থেকে রাজ্যকে ঋণ নিতে হচ্ছে৷
অর্থ বরাদ্দ নিয়ে কেন্দ্র ও রাজ্যের বক্তব্যে মতানৈক্যের জেরে এবার রাজ্য বাজেটে কোন ধরনের চমক থাকার সম্ভাবনা নেই বলেই ধারণা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top