News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে অটোর ধাক্কায় নিহত বাইক আরোহী, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ
Image

উদয়পুরে অটোর ধাক্কায় নিহত বাইক আরোহী, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৪ ফেব্রুয়ারী৷৷ হাসপাতাল কতৃপক্ষের চরম গাফিলতিতে দূর্ঘটাগ্রস্ত এক যুবকের মর্মান্তি মৃত্যু হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা পথ অবরোধ করেন৷ পাশাপশি ঘেরাও করা হয়েছে হাসপাতালের মেডিকেল সুপারকে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে গোমতী জেলার টেপানিয়ায়৷

সংবাদে প্রকাশ, এদিন দুপুরে উদয়পুরের আর কে পুর থানার অধীন পশ্চিম গকুলপুর এলাকার বাসিন্দা লিটন দে (২৫) তার টিআর-০৩-এফ-৯০৯৯ নম্বরের বাইক নিয়ে টেপানিয়াস্থিত জেলা হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন৷ তখন, টিআর-০৩-এ- ৩২১১ নম্বরের একটি মালবাহী অটো পেছন দিক থেকে তার বাইকে ধাক্কা দেয়৷ তাতে লিটন রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়৷ সঙ্গে সঙ্গেই তাকে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷

কিন্তু, জি বি হাসপাতালে রেফার করা হলেও আহত লিটনকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেনি৷ যদিও হাসপাতালে পাঁচটি অ্যাম্বুলেন্স রয়েছে৷ অবাক করার বিষয় হল এই অ্যাম্বুলেন্সগুলি চালানোর জন্য মাত্র দুইজন চালক রয়েছেন৷ একজন রাতে ও অপরজন দিনে দায়িত্ব পালন করেন৷ লিটনকে রেফার করার পর দেখা দিয়েছে যিনি দিনের বেলার জন্য অ্যাম্বুলেন্সের চালক হিসেবে দায়িত্বে ছিলেন তিনি অন্য রোগীকে নিয়ে অন্যত্র গিয়েছেন৷ তাতেই সমস্যার সৃষ্টি হয়৷ অন্য কোন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ৷ প্রায় আধঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানে দূর্ঘটনাগ্রস্ত লিটন দে৷ লিটনের মৃত্যুর সাথে সাথেই স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে উঠেন৷ তারা হাসপাতালের মেডিকেল সুপার শিবপ্রসাদ চক্রবর্তীকে ঘেরাও করেন৷ তাঁর দায়িত্বজ্ঞানহীনতার জন্য হাসপাতালের চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে বলে অভিযোগ এলাকাবাসীর৷ স্থানীয় জনগণের দাবী অবিলেম্ব এই মেডিকেল সুপারকে এই হাসপাতাল থেকে বদলী করতে হবে৷ এই দাবী নিয়ে ক্ষুব্ধ জনতা হাসপাতালের সামনে আগরতলা-সাব্রুম সড়ক অবরোধ করেন৷

এদিকে, অবরোধের ফলে এই সড়কের উভয় দিকে প্রচুর সংখ্যায় যানবাহন আটকা পড়ে যায়৷ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়৷ ঘটনার খবর পেয়ে উদয়পুরের এসডিপিও রাজেন্দ্র দত্ত, আর কে পুর থানার ওসি মিলন দত্ত, ডেপুটি কালেক্টর পি দেবনাথ সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেন৷ দীর্ঘ প্রায় এক ঘন্টা অবরোধ চলে৷ পুলিশ ও সাধারণ প্রশাসনের কর্মকর্তারা ক্ষুব্ধ জনতার সাথে আলাপ আলোচনার পর অবরোধ আন্দোলন প্রত্যাহার করাতে সক্ষম হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top