News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে শুরু দ্বিতীয় দফার নির্বাচন, নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে উত্তরাখণ্ডে
Image

উত্তর প্রদেশে শুরু দ্বিতীয় দফার নির্বাচন, নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে উত্তরাখণ্ডে

লখনউ ও দেহরাদুন, ১৫ ফেব্রুয়ারি (হি.স.): কড়া নিরাপত্তায় নির্বিঘ্নেই ভোট গ্রহণ শুরু হল উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে| ৱুধবার সকাল থেকে উত্তর প্রদেশে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে| এদিন উত্তর প্রদেশের ১১টি জেলার ৬৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে| দেশের সবচেয়ে জনবহুল এই রাজ্যে মূলত ত্রিমুখী লড়াই| প্রতিদ্বন্দীতা করছে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস-সমাজবাদী পার্টি জোট ও মায়াবতীর বহুজন সমাজ পার্টি| ৱুধবার যে কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ চলছে, ২০১২ সালের বিধানসভা নির্বাচনে সেগুলিতে বেশ ভালো ফল করেছিল সমাজবাদী পার্টি| তাই এদিনের ভোটের দিকে বিশেষ নজর রয়েছে সপা-কংগ্রেস জোটের| সকাল ১১টা পর‌্যন্ত উত্তর প্রদেশে দ্বিতীয় দফার নির্বাচনে ভোট পড়েছে ২৪.১৪ শতাংশ|
ৱুধবার ভোট গ্রহণ চলছে ‘দেবভূমি’ উত্তরাখণ্ডেও| উত্তরাখণ্ডের ১৩টি জেলার ৭০টি বিধানসভা আসনের মধ্যে ৬৯টি কেন্দ্রে ৬২৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৭৪.২০ লাখ ভোটার| উত্তরাখণ্ডে সকাল ১১টা পর‌্যন্ত ভোট পড়েছে ২৪ শতাংশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top