News Flash

  • Home
  • Uncategorized
  • বনধ ও রাজ্যভাগ সমর্থন করেনা রাজ্যবাসী, ভয়ে বের হন না তাঁরা, দাবি টিএসইউ’র
Image

বনধ ও রাজ্যভাগ সমর্থন করেনা রাজ্যবাসী, ভয়ে বের হন না তাঁরা, দাবি টিএসইউ’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি৷৷ রাজ্যভাগের দাবি রাজ্যবাসী সমর্থন করেননা৷ এমনকি আইপিএফটি’র ডাকা বনধ রাজ্যবাসী সমর্থন করেননি৷ ভয়ভীতির কারণেই গত ৮ ফেব্রুয়ারি পাহাড় বনধে জনগণ বাড়িঘর থেকে বেরিয়ে আসেননি৷ এই দাবি করে উপজাতি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দেববর্মা জানান, রাজ্যবাসীর কাছে আগামী ২৫ ফেব্রুয়ারি সংগঠনের তিনদিনব্যাপী সম্মেলন থেকে আহ্বান জানানো হবে, রাজ্যভাগের চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য৷
এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, আগামী ২৫ ফেব্রুয়ারি অমরপুর টাউন হলে সংগঠনের তিনদিনব্যাপী সম্মেলনের সূচনা হবে৷ সে উপলক্ষ্যে ঐদিন অমরপুর মহকুমায় একটি র্যালি সংগঠিত হবে৷ তিনি জানান, এই সম্মেলনে ৫২০ জন প্রতিনিধি সারা রাজ্য থেকে অংশ নেবেন৷ সম্মেলনের সূচনার দিন অমরপুর মহকুমার চন্ডীবাড়ি মাঠে জনসমাবেশে মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন৷ এছাড়া ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডা বিক্রম সিনহা এবং উপজাতি ছাত্র ইউনিয়নের সভাপতি বিশ্ব কলই এই সম্মেলনে সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন৷ আগামী ১৬ ফেব্রুয়ারি ৪৮ ঘন্টার গন্ডাছড়া মহকুমা বনধের ডাক দিয়েছে আইপিএফটি যুব সংগঠন৷ ঐ বনধ তাদের সম্মেলনে প্রভাব ফেলবে কিনা প্রশ্ণের জবাবে টিএসইউ’র সাধারণ সম্পাদক স্পষ্ট জানান, রাজ্যভাগ এবং এই দাবিদারদের বনধ রাজ্যবাসী সমর্থন করেননা৷ তিনি বলেন, গত ৮ ফেব্রুয়ারি এডিসি এলাকা বনধ জনগণ সমর্থন করেননি৷ কেবল ভয়ভীতির কারণে বাড়ি থেকে বের হননি৷ ১৬ তারিখ থেকে ৪৮ ঘন্টার গন্ডাছড়া মহকুমা বনধও জনগণ সমর্থন করবেন না৷ তিনি নিশ্চিত ঐ বন্ধ তাদের সংগঠনের সম্মেলনে কোন প্রভাব পড়বে না৷ বরং সম্মেলনের মঞ্চ থেকে রাজ্যবাসীকে রাজ্যভাগের চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক করা হবে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top