News Flash

  • Home
  • Uncategorized
  • কারবি আংলঙে পুলিশ-চোরাশিকারি গোলাগুলি, হত এক
Image

কারবি আংলঙে পুলিশ-চোরাশিকারি গোলাগুলি, হত এক

ডিফু (অসম), ১৪ ফেব্রুয়ারি, (হি.স.) : অসমের অন্যতম পার্বত্য জেলা কারবি আংলঙের হারমতি পাহাড়ে পুলিশ ও এসটিএফ-এর সঙ্গে গন্ডার চোরাশিকারির ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক চোরাশিকারি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে জানা গেছে। নিহত চোরাশিকারির কাছ থেকে একটি ৩০৩ রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনা সোমবার মধ্যরাতের। বন দফতরের কাছে খবর ছিল, হারমতি পাহাড়ে গন্ডার শিকারের জন্য পাঁচ চোরাশিকারি আস্তানা গেড়েছে। ওই খবরের ভিত্তিতে গতকাল রাতে সংশ্লিষ্ট পাহাড়ে অভিযান চালানো এসটিএফ ও পুলিশের এক দল। পুলিশবাহিনীর আগমনের আঁচ পেয়ে শিকারিরা তাঁদের ওপর গুলি হামলা চালায়। জবাবি গুলি চালায় পুলিশাহিনীও। এর পর দু-পক্ষের মধ্যে শুরু হয় গোলাগুলি। বেশ কিছুক্ষণ সংঘর্ষের পর ধরাশায়ী এক চোরাশিকারিকে উদ্ধার করা হয়। কিন্তু গোলাগুলির মধ্যেই চার চোরাশিকারি গা ঢাকা দিয়েছে বলে খবর।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top