News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মহিলার মৃত্যু
Image

তেলিয়ামুড়ায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ ফেব্রুয়ারি৷৷ শেষ রাতে ভয়াবহ অগ্ণিকান্ডে ভষ্মিভূত এক মহিলার মৃত্যু হয়েছে৷ পুড়ে গিয়েছে দুইটি বশত ঘর৷  ক্ষতির পরিমান অনুমানিক কয়েক লক্ষ্য টাকার উপর৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানার করইলং এলাকায় রবিবার ভোর রাতে৷ মৃতার নাম মহিলার নাম উষারাণী মোদক৷ বয়স অনুমানিক ৭৫৷ উষারাণী দেবীর অকাল মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে পরেছে৷ সংবাদে জানা গেছে, শনিবার উষারাণী মোদকের ছেলে সঞ্জয় মোদক ও রনজিৎ মোদক সহ উষারাণী মোদক রাতে খাবার সেরে ঘুমিয়ে পরে৷ ভোর রাতে সঞ্জয় মোদক দেখতে পায় তার ঘরে আগুন জ্বলছে৷ সঞ্জয় মোদক ঘর থেকে সকল পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় চলে আসে৷ কিন্তু সঞ্জয় মোদকের মা তথা উষারাণী অন্য ঘরে থাকতো৷ চোখে দেখত না বার্ধক্য জনিত কারণে৷ হাঁটতেও কষ্ঠ হতো উষা দেবীর৷ সবাই বাড়ী থেকে নিরাপদ স্থানে চলে আসলেও উষাদেবী বার্ধক্যজনিত কারনে ঘর থেকে বেরুতে পারেননি৷ পরে দমকল কর্মীদের খবর দিলে, তিনটি ইঞ্জিনের প্রয়াসে উষাদেবীকে বাঁচাতে না পারলে পাশ্ববর্তী ঘরগুলি রক্ষা করতে সক্ষম হয়৷ এদিকে খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান তেলিয়ামুড়া থানার ওসি সিদ্ধার্থ শংকর রায় সহ পুলিশ অফিসাররা৷ কিন্তু আগুন লাগার সঠিক কারন জানা যায়নি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top