News Flash

  • Home
  • Uncategorized
  • বনধের হিংসায় আহতদের ক্ষতিপূরণ না দিলে ফের বনধ করবে আইপিএফটি
Image

বনধের হিংসায় আহতদের ক্ষতিপূরণ না দিলে ফের বনধ করবে আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ এডিসি এলাকা বনধ চলাকালীন সিপিএম সমর্থকদের আক্রমণে আহতদের ক্ষতিপূরণ মিটিয়ে না দেওয়া হলে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে গন্ডাছড়া মহকুমায় ৪৮ ঘন্টা বনধ পালনের ডাক দিয়েছে আইপিএফটি ও তাদের যুব সংগঠন ওয়াইআইপিএফটি৷ রবিবার সাংবাদিক সম্মেলনে যুব আইপিএফটি দলের সাধারণ সম্পাদক শুক্লরঞ্জন নোয়াতিয়া বলেন, এডিসি এলাকা বন্ধের সময় শাসক সমর্থিকদের হাতে আইপিএফটি কর্মী সমর্থক আক্রান্ত হয়েছেন৷ যারা গুরুতরভাবে আহত তাদের ৫ লক্ষ টাকা এবং যারা সামান্য আঘাত পেয়েছেন তাদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে৷ তিনি হুমকির সুরে বলেন, রাজ্য সরকার আগামীদিনের মধ্যে ৬০জন আহত এবং মারাত্মক আহত দলীয় কর্মী সমর্থকদের ক্ষতিপূরণ মিটিয়ে না দিলে আইপিএফটি এবং তার শাখা সংগঠন গন্ডাছড়া মহকুমায় ৪৮ ঘন্টার বনধ পালন করবে ১৬ই ফেব্রুয়ারি৷ শুধু তাই নয়, দাবি পূরণ না হলে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে গন্ডাছড়া মহকুমায় অনির্দিষ্টকালের রাস্তা রোকো আন্দোলেনসংগঠিত করা হবে৷
এদিন তিনি বলেন, দলীয় সমর্থকরা যাদের হাতে আক্রান্ত হয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে৷ সেদিন শাসক সমর্থিতদের আক্রমণের শিকার হয়ে আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা এখনো সংকটজনক৷ জিবি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে৷ তাই হাসপাতাল এবং চিকিৎসার সমস্ত ব্যয়ভার রাজ্য সরকারকেই নিতে হবে বলে তিনি জোরালো দাবি জানান৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top