News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের সিদ্ধান্ত দেশবাসীর কাছে বাড়তি সংকট, মন্তব্য বঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রীর
Image

নোট বাতিলের সিদ্ধান্ত দেশবাসীর কাছে বাড়তি সংকট, মন্তব্য বঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ নোট বাতিলের সিদ্ধান্ত দেশবাসীর কাছে বাড়তি সংকট৷ মন্তব্য করলেন

পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত৷ ছবি নিজস্ব৷

পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অধ্যাপক অসীম দাশগুপ্ত৷ পাশাপাশি তিনি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে চূড়ান্ত স্বৈরাচারী বলেও কটাক্ষ করেছেন৷ রবিবার সরকারি কর্মচারী সমন্বয় সমিতির উদ্যোগে বিমুদ্রাকরণ ও তার নেতিবাচক প্রভাব শীর্ষক আলোচনা সভায় শ্রীদাশগুপ্ত এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন৷
তাঁর মতে, নির্বাচনের কোন প্রতিশ্রুতি পূরণ না করে নোট বাতিলের সিদ্ধান্তে দেশবাসীকে চরম হয়রানি করেছে কেন্দ্রীয় সরকার৷ তাই তিনি নোট বাতিলের এই সিদ্ধান্তকে বাড়তি সংকট বলে মনে করেন৷ তিনি বলেন, বিকল্প পথ অনুসরণ না করে নোট বাতিলের সিদ্ধান্ত চমক দেওয়া ছাড়া আর কিছুই নয়৷ কারণ তাঁর ধারণা ভাল জিনিস চমকপ্রদ হয় না৷ ক্ষোভ প্রকাশ করে শ্রীদাশগুপ্ত বলেন, নির্বাচনের আগে কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি হ্রাস এবং কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিযে- ছিলেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কিন্তু কালো টাকা উদ্ধার হয়নি, বরং কর্মসংস্থান আরো কমে গেছে৷ এই নোট বাতিলের কারণেও বহু মানুষ চাকুরি হারিয়েছেন৷ তাঁর দাবি, কিছুদিনের মধ্যেই ধরা পড়বে নোট বাতিলের সিদ্ধান্তে কত ক্ষতি হয়েছে৷ এদিন তিনি কটাক্ষের সুরে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কারোর উপর আস্থা রাখেন না৷ যদি আরবিআই’র উপর আস্থা রাখতেন তাহলে নোট বাতিলের সিদ্ধান্তে দেশবাসী হয়রানির সম্মুখীন হতেন না৷ তাঁর বক্তব্য, নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগে নতুন নোটের পর্যাপ্ত যোগানে সংকট এড়ানো যেত৷ তিনি দাবি করে বলেন, আজ পর্যন্ত কোন দিন আরবিআই থেকে কোন তথ্য ফাঁস হয়নি৷ তাই নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগে আরবিআই’র সাথে পরামর্শক্রমে গৃহীত উদ্যোগ দেশবাসীকে হয়রানির হাত থেকে বাঁচাত৷ অথচ দেখা গেছে, এই নোট বাতিলের কারণে বহু মানুষ প্রাণ হারিয়েছেন৷ কিন্তু কেন্দ্রীয় সরকার নূ্যনতম দুঃখ প্রকাশ করারও কোন প্রয়োজনীয়তাবোধ করেনি৷ কেন্দ্রের এই মনোভাব চূড়ান্ত স্বৈরাচারী বলে তিনি উষ্মা প্রকাশ করেন৷ কারণ, তিনি নিশ্চিত নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রিসভার বৈঠকেও এই বিষয়ে আলোচনা হয়নি৷
নোট বাতিলের সিদ্ধান্ত কালো টাকা উদ্ধার করা এবং সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে নেওয়া হয়েছিল বলে প্রধানমন্ত্রী দাবি করেছিলেন৷ এবিষয়ে শ্রীদাশগুপ্ত কটাক্ষের সুরে বলেন, কত কালো টাকা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত তার হিসেব মিলেনি৷ ৫০০ ও ১০০০ টাকার নোটে ১৫ লক্ষ ৪৪ হাজার কোটি টাকা বাজারে ছড়িয়ে ছিটিয়ে ছিল৷ তার অধিকাংশই ফিরে এসেছে৷ তাই তিনি প্রশ্ণ তুলে বলেন, কালো টাকা কোথায় গেল৷ তাঁর দাবি, বিদেশের ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা উদ্ধার করার বদলে কেন্দ্রীয় সরকার দেশে কালো টাকা নিয়ে মাতামাতি শুরু করেছে৷ তিনি বলেন, ল্যাটিন আমেরিকার মত দেশ সুইচ ব্যাঙ্কে দাবড়ানি দিয়ে কালো টাকা উদ্ধার করে নিয়ে গেছে৷ আমাদের দেশেও কালো টাকার মালিকদের পুরো তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে৷ আয়কর দপ্তর চাইলেই তাদের ফৌজদারি আইনের ভয় দেখিয়ে কালো টাকা দেশে ফেরত আনতে পারে৷ তিনি জানান, কালো টাকার মালিকরা নগদে টাকা রাখেন না৷ বড় বড় অট্টালিকা, অলঙ্কারে লুকিয়ে থাকে কালো টাকা৷ সেই হিসেবও আয়কর দপ্তরের কাছে রয়েছে৷ কিন্তু সেদিকে কোন নজরই দেওয়া হচেছ না৷ তার বদলে বলা হচ্ছে, নগদহীন অর্থনীতি৷ শ্রীদাশগুপ্তের কটাক্ষ আমেরিকার মত দেশে ৫৫ শতাংশ নগদে লেনদেন হয়৷ আমাদের দেশে ৯৮ শতাংশ নগদে লেনদেন হয়৷ যেখানে ব্যাঙ্কের পরিকাঠামো আমাদের দেশে পর্যাপ্তভাবে গড়ে উঠেনি সেখানে নগদহীন লেনদেন নতুন বৈষম্য তৈরি করেছে বলে তিনি মনে করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top