News Flash

  • Home
  • Uncategorized
  • মাওবাদীদের হামলায় মৃত ২, জখম তিন
Image

মাওবাদীদের হামলায় মৃত ২, জখম তিন

গিরিডি( ঝাড়খণ্ড), ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : মাওবাদী জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মারা গেলেন দুজন| মৃতদের মধ্যে সুভাষ বর্ণওয়াল গ্রাম প্রধানের ছেলে ও গ্রামের শিক্ষক শ্যামসুন্দর পণ্ডিত| পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে  গিরিডির ভেলবাঘাটি গ্রামে| ভেলবাঘাটি গ্রামটি ঝাড়খণ্ড ও বিহারের সীমান্তবর্তী হওয়ায় সতর্ক করা হয়েছে বিহার পুলিশকেও| জানা গিয়েছে, স্থানীয় থানা থেকে মাত্র পাঁচশো গজ দূরে ওই গ্রামে আচমকা হামলা চালায় মাওবাদীরা| হামলায় পঞ্চায়েত প্রধান প্রভাবতী বর্ণওয়ালের ছেলে সুভাষ ও শিক্ষক শ্যামসুন্দর পণ্ডিত মারা যান| এই ঘটনায় প্রধান প্রভাবতী বর্ণওয়ালসহ স্বামী গৌরিশঙ্কর ও ছোট ছেলে রঞ্জিতও জখম হয়েছে| মাওবাদীরা কেন এই হামলা চালাল সেবিষয়ে নিশ্চিত নয় স্থানীয় থানার পুলিশ| অভিযুক্ত মাওবাদীদের খোঁজে এলাকায় জোর তল্লাশি চালানো হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top