News Flash

Image

ফের বাবা হচ্ছেন জোকোভিচ

বেলগ্রেড, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : ফের বাবা হচ্ছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ| চলতি বছরের শেষদিকে স্ত্রী জেলেনা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বলে প্রকাশিত হয়েছে সার্বিয়ান সংবাদমাধ্যমগুলিতে| যদিও নিজে এখনোও এই খবর নিশ্চিত করেননি ১২ বারের গ্র‌্যান্ড স্লাম জয়ী নোভাক |
কিছু রিপোর্টে বলা হচ্ছে, জেলেনা দুই মাসের গর্ভবতী| তার মানে আগামী আগস্ট বা সেপ্টেম্বরে সন্তানের জন্ম হতে পারে| যখন কোর্টে গড়াবে বছরের চতুর্থ ও শেষ গ্র‌্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেন| প্রকাশ্যে সন্তান হওয়ার খবর না স্বীকার করলেও দ্বিতীয় সন্তান আগমনে খবরে উচ্ছ্বসিত জোকোভিচ|
প্রসঙ্গত, ২০১৪ সালের অক্টোবরে জোকোভিচ-জেলেনার ঘর আলো করে আসে তাদের প্রথম পুত্রসন্তান| দুই বছর বয়সী জোকোভিচ জুনিয়রের নাম স্টিফান জোকোভিচ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top