News Flash

  • Home
  • Uncategorized
  • ফের পাকিস্তানকে হারিয়ে দৃষ্টিহীনদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত
Image

ফের পাকিস্তানকে হারিয়ে দৃষ্টিহীনদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

বেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি, (হি.স.) : পাকিস্তানকে হারিয়ে দৃষ্টিহীনদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারত । রবিবার বেঙ্গালুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে দেন ভারতের ক্রিকেটাররা। এই নিয়ে টানা দুবার দৃষ্টিহীনদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারত। সেইসঙ্গে চলতি টুর্নামেন্টেই গ্রুপ পর্যায়ে পাকিস্তানের কাছে হারের মধুর প্রতিশোধ নিলেন ভারতীয় দলের সদস্যরা। ম্যাচের সেরা ৯৯ রানে অপরাজিত প্রকাশ জয়রামাইয়া ।
এদিন প্রথম ব্যাট করে পাকিস্তান ৯ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে। ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট পেয়েছেন কেতন পটেল ও জাফর ইকবাল। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে ১৮ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। ম্যাচের সেরা প্রকাশ জয়রামাইয়া ৯৯ রানে অপরাজিত থাকেন। আউট হন অজয় কুমার রেড্ডি (৪৩)। তিনি রান আউট হন। সিরিজ সেরা হয়েছেন পাকিস্তানের মদর মুনীর। টুর্নামেন্টে তিনি ৫৭০ রান করেছেন।
গ্রুপে ৯ টি ম্যাচের মধ্যে আটটিতেই জিতে ফাইনালে উঠেছিল ভারত। অন্যদিকে পাকিস্তান গ্রুপপর্বে একটা ম্যাচেও হারেনি। কিন্তু ফাইনালে বাজিমাত করে গেল ভারত। ২০১২ সালে বেঙ্গালুরুতে প্রথমবার বসেছিল অন্ধদের টি ২০ বিশ্বকাপের আসর। চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। পাঁচ বছর পর আবার তারা সেরা, বেঙ্গালুরুতেই। আগামী বছরের বিশ্বকাপ শুরু হবে ৩০ জানুয়ারি।
চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গয়াল। তিনি বলেছেন, ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দল ভারতীয় ক্রীড়ার ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায়ের রচনা করলেন। তিনি যোগ করেন, ২০১৬ সালে রিও প্যারালিম্পিক্সেও ভারতীয় প্যারা অ্যাথলিটরা সাফল্য পেয়েছে। তারপর ফের ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দলও সেই নজির গড়লেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top