News Flash

  • Home
  • Uncategorized
  • রেলে কাটা পড়ে আরও এক যুবকের মৃত্যু ইচাবাজারে
Image

রেলে কাটা পড়ে আরও এক যুবকের মৃত্যু ইচাবাজারে

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে৷ কিন্তু, ঘটনাটি আত্মহত্যা নাকি দূর্ঘটনা তা নিয়ে ধন্দে এলাকাবাসী৷ শুক্রবার রাতে শিলচর থেকে আগরতলাগামী ট্রেনের নীচে কাটা পড়েন বাধারঘাটের ইচাবাজার এলাকার বাসিন্দা অমর দাস (৩২)৷ ঘটনা রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ৷
এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, দুই বছর আগে ঐ যুবকের বিয়ে হয়েছে৷ বেশ কয়েকদিন ধরেই পারিবারিক ঝামেলা চলছিল৷ আশঙ্কা করা হচ্ছে এরই জেরে ঐ যুবক ঐদিন রাতে রেলের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে৷ রাতে খবর পেয়ে জিআরপি ও আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ এই ব্যাপারে জিআরপি ও আমতলী থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার জনমনে শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top