News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে এনপিপি-র দ্বিতীয় প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ
Image

মণিপুরে এনপিপি-র দ্বিতীয় প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ

ইমফল (মণিপুর), ১২ ফেব্রুয়ারি, (হি.স.) : আগামী মাসে অনুষ্ঠেয় মণিপুর বিধানসভা নিৰ্বাচনে ন্যাশনাল পিপলস পাৰ্টি সংক্ষেপে এনপিপি আজ রবিবার তাদের দ্বিতীয় প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ করেছে। আটজনের এই প্ৰাৰ্থী তালিকায় সদ্য-কংগ্ৰেস ত্যাগী এনপিপি সদস্য রাজ্যের প্ৰাক্তন মন্ত্ৰী ফুনঝাথাং তনসিঙের নামও রয়েছে।
এনপিপি ঘোষিত দ্বিতীয় প্ৰাৰ্থী তালিকা অনুযায়ী লেৎজামাং হাওকিপকে হেংলেপ বিধানসভা কেন্দ্রে হেনলিয়ানথাং থাংগ্লেটকে সিংঘাটে, নগরসাংলুর সিনেটকে টিপাইমুখ কেন্দ্র, হাবিব আলিকে জিরিবাম কেন্দ্র, বিবেকরাড ওয়াংখেমকে খ্ৰেস্ট্রিগাঁও কেন্দ্রে, নাগ রবাৰ্টকে সিংজাইমেই কেন্দ্রে, প্ৰাক্তন পুলিশপ্ৰধান ওয়াই জয়কুমাকে উরিপক কেন্দ্রে এবং ফুনঝাথাং তনসিংকে চূড়াচাঁদপুর বিধানসভা কেন্দ্রে প্ৰাৰ্থী করেছে এনপিপি।
এনপিপি সভাপতি কনরাড কে সাংমা আজ তাঁর দলের দ্বিতীয় প্ৰাৰ্থী তালিকা প্রকাশ করেছেন। এর আগে ১২ জনের প্ৰথম প্ৰাৰ্থী তালিকা ঘোষণা করেছিল দল। উল্লেখ্য, ফুনঝাথাং তনসিংকে কংগ্ৰেসও টিকিট দিয়েছিল। কিন্তু দলীয় প্ৰাৰ্থিত্ব লাভ করার পরই তিনি কংগ্ৰেস ছেড়ে এনপিপিতে যোগদান করেন। এ সম্পর্কে ফুনঝাথাং তনসিং বলেন, নির্বাচন কেন্দ্রের ইচ্ছাতেই তিনি এনপিপিতে যোগদান করেছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top