News Flash

  • Home
  • Uncategorized
  • টেস্টে দ্রুততম ২৫০ উইকেট শিকারী অশ্বিন, টপকে গেলেন ডেনিস লিলিকে
Image

টেস্টে দ্রুততম ২৫০ উইকেট শিকারী অশ্বিন, টপকে গেলেন ডেনিস লিলিকে

হায়দরাবাদ, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : ডেনিস লিলির রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে সহচেয়ে সবচেয়ে দ্রুত ২৫০ উইকেট সংগ্রহ করলেন ভারতের স্পিনার আর অশ্বিন। ৪৫ তম টেস্টে তিনি দখল করলেন ২৫০ উইকেট ।বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টে দুটি উইকেট নিয়ে প্রাক্তন অসি পেসার ডেনিস লিলির রেকর্ড ভাঙলেন অশ্বিন। ২৫০ উইকেট সংগ্রহ করতে লিলির লেগেছিল ৪৮ টি টেস্ট।
ষষ্ঠ ভারতীয় হিসেবে ২৫০ উইকেট দখলের কৃতিত্বও অর্জন করলেন অশ্বিন।এর আগে অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪), হরভজন সিংহ (৪১৭), জাহির খান (৩১১) ও বিষেণ সিংহ বেদি (২৬৬)-রা আছেন।
ভারতের চলতি হোম সিরিজে এখনও পর্যন্ত ৫৭ টি উইকেট দখল করেছেন তিনি। বাংলাদেশের প্রথম ইনিংস পর্যন্ত অশ্বিন ২৪ বার পাঁচ উইকেট এবং সাতবার ১০ উইকেট সংগ্রহ করেছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top