News Flash

  • Home
  • Uncategorized
  • বেকারত্বের জ্বালায় আত্মঘাতী যুবক
Image

বেকারত্বের জ্বালায় আত্মঘাতী যুবক

suicide-hangingনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ বেকারত্বের জ্বালায় আত্মঘাতী হলেন বছর ৩৫’র তরতাজা এক যুবক৷ দুই বছর বয়সের পুত্র সন্তান ও স্ত্রী এবং বাবা-মাকে ফেলে রেখে বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেন সুজয় দত্ত৷ এই ঘটনায় আগরতলার প্রগতি সুকল সংলগ্ণ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
এদিন, তার আত্মহত্যা নিয়ে মৃত যুবকের কাকা বলেন, দীর্ঘ ২০ বছর ধরে বেকার হয়ে ঘোরাফেরা করছিল সুজয়৷ দীর্ঘদিন ধরে শাসক দলের পতাকাতলে নানা মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করত চাকুরি পাওয়ার আশায়৷ কিন্তু সব সময় তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চাকুরি মিলবে বলে৷ সম্প্রতি কয়েকটি দপ্তরে অফার ছাড়া হয়েছে৷ কিন্তু তার কপালে চাকুরি জুটেনি বলে আক্ষেপ করেন সুজয়ের কাকা৷ তিনি জানান, বেকারত্বের জ্বালা এবং অভাব অনটনই সুজয়কে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে৷ জানা গেছে, সুজয় পোস্ট অফিসের এজেন্ট হিসেবে কাজ করতেন৷ তাতে রোজগার খুব একটা হত না৷ সংসারে অভাব নিত্যদিনের সাথী হয়ে দাঁড়িয়েছিল৷ এরই মাঝে একমাত্র পুত্র সন্তানের সঠিকভাবে লালনপালন করতে পারছিলেন না তিনি৷ সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই মারাত্মক হতাশায় ভুগছিলেন৷ অবশেষে সমস্ত সমস্যার হাত থেকে নিষ্পত্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে তার পরিবারের সদস্যরা দুঃখে ফেটে পড়েন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top