News Flash

  • Home
  • Uncategorized
  • বাসের ধাক্কায় মরণাপন্ন বাইক চালক, জনতার পথ অবরোধ গৌরাঙ্গটিলায়
Image

বাসের ধাক্কায় মরণাপন্ন বাইক চালক, জনতার পথ অবরোধ গৌরাঙ্গটিলায়

Khowai Accidentনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৯ ফেব্রুয়ারি ৷৷ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা৷ ভয়াবহ যান দুর্ঘটনা ঘটল গৌরাঙ্গটিলা এলাকায় খোয়াই-কল্যানপুর সড়কে৷ এই দুর্ঘটনার জেরে ঘন্টাখানেক রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ জনতা৷ এদিন বেলা ১২টা নাগাদ খোয়াইয়ের দিক থেকে আসা টিআর০৬-১২১১ নম্বরের বাসের ধাক্কায় টিআর০৬-৭৬৭০  নম্বরের বাইকের চালক গুরুতর জখম হন৷ বাইক চালকের নাম তপন সরকার৷ বাড়ী কল্যানপুর থানাধীন ঘিলাতলী এলাকায়৷ আহত অবস্থায় তপন সরকারকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি স্থানান্তরিত করা হয়৷ প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় এলাকাবাসীর অভিযোগের নিশানায় উঠে আসে রাস্তার বেহাল অবস্থার করুন চিত্র৷ আর একরানেই যান দুর্ঘটনা উত্তোরত্তোর বৃদ্ধি পাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন আম জনতা৷ এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী৷ যদিও উক্ত দূর্ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘক্ষন চলে পথ অবরোধ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top