News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা পিছিয়ে নিল বোর্ড
Image

ত্রিপুরা জয়েন্ট এন্ট্রাসের পরীক্ষা পিছিয়ে নিল বোর্ড

education-2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা জয়েন্টের পরীক্ষা পিছিয়েছে৷ ২৬ ও ২৭ এপ্রিলের বদলে পরীক্ষাগুলি ৩ ও ৪ মে অনুষ্ঠিত হবে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান ডাঃ সুরজিৎ চক্রবর্তী জানান, মাস দেড়েক আগে বিজ্ঞপ্তি জারিকরা হয়েছিল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ এপ্রিল৷ কিন্তু সম্প্রতি সিবিএসই এবং আইসিএসই বোর্ড যে পরীক্ষাসূচী ঘোষণা করেছে তাতে দেখা গেছে, ২৭ এপ্রিল সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা নেওয়া হবে৷ ঐ বোর্ডের অধীন পাঠরত কয়েকজন পরীক্ষার্থী রয়েছেন যারা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে চাইছেন৷ পরীক্ষার্থী এবং অভিভাবকরা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে অনুরোধ জানান, পরীক্ষার সূচী পরিবর্তন করার জন্য৷ সে মোতাবেক বোর্ডের বৈঠকে স্থির হয় ৩ ও ৪ মে এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে৷ এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা দপ্তরকে জানানো হলে দপ্তরের তরফে সম্মতি মিলেছে৷ এদিন তিনি জানিয়েছেন, পরীক্ষার শুধু তারিখ বদল  হয়েছে৷ বাকি সমস্ত কিছু অপরিবর্তিত রয়েছে৷ তিনি জানান, ২৬ এপ্রিল যে দুটি পরীক্ষা হওয়ার কথা ছিল তা ৩ মে অনুষ্ঠিত হবে৷ একইভাবে ২৭ এপ্রিল যে দুটি পরীক্ষা হওয়ার কথা ছিল তা ৪ মে অনুষ্ঠিত হবে৷ এবিষয়ে তিনি জানান, ৩ মে প্রথম বেলায় ফিজিক্স এবং দ্বিতীয় বেলায় কেমিস্ট্রি পরীক্ষা হবে৷ ৪ মে প্রথমবেলায় অংক এবং দ্বিতীয় বেলায় বায়োলজি পরীক্ষা হবে৷ পরীক্ষার সময় আগের ঘোষণা অনুযায়ী প্রথমবেলায় ১১টা থেকে ১টা পর্যন্ত এবং দ্বিতীয় বেলায় ২ টা থেকে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে৷ এদিন তিনি জানিয়েছেন, এবছর থেকে এমবিবিএস এবং বিডিএস কোর্সের জন্য পরীক্ষা নেওয়ার দায়িত্ব নেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের৷ তাতে, ধারণা করা হয়েছিল বোর্ড পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা কমবে৷ কিন্তু গত  বছরের তুলনায় অংশগ্রহণকারীর সংখ্যা খুব একটা কমেনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top