News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে ‘হুইসেল’ প্রতীকচিহ্ন দাবি ইরম শর্মিলার
Image

মণিপুরে ‘হুইসেল’ প্রতীকচিহ্ন দাবি ইরম শর্মিলার

Irom Sharmila Chanuইমফল (মণিপুর), ০৯ ফেব্রুয়ারি, (হি.স.) : আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে ‘হুইসেল’ প্রতীকচিহ্ন দাবি করেছে মানব অধিকার কর্মী ইরম শর্মিলার নতুন রাজনৈতিক দল পিপলস রিসার্জেন্স অ্যান্ড অ্যালায়েন্স। দলের আহ্বায়ক ইরেন্দ্র জানান, ইতিমধ্যে তাঁরা ভারতের নির্বাচন আয়োগের কাছে এ ব্যাপারে এক স্মারকপত্র পাঠিয়েছেন। তিনি জানান, ইরম শর্মিলার নেতৃত্বাধীন পিপলস রিসার্জেন্স অ্যান্ড অ্যালায়েন্স ‘টেইন ফর চেঞ্জ’ নামে এক নির্বাচনী অভিযান শুরু করেছে। এর মাধ্যমে যুব ভোটারদের মধ্যে আলোচনাচক্রের আয়োজন করে মাত্র দশ টাকা করে চাঁদা সংগ্রহ করা হচ্ছে।
এদিকে প্রাক নির্বাচনী হিংসায় মণিপুরে এখন পর্যন্ত এক থউবাল জেলায় তিন মহিলা আহত হওয়ায় খেদ ব্যক্ত করেছেন ইরম শর্মিলা। এখানে উল্লেখ করা যেতে পারে, ৬০ সদস্যের মণিপুর বিধানসভার নির্বাচন দুই স্তরে ৪ ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top