News Flash

  • Home
  • Uncategorized
  • জমি দখল করে নিচ্ছে মাফিয়ারা, পুলিশের দ্বারস্থ হয়েও অসহায় মালিক
Image

জমি দখল করে নিচ্ছে মাফিয়ারা, পুলিশের দ্বারস্থ হয়েও অসহায় মালিক

crimeeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ মাফিয়ারা জমি দখল করে নিচ্ছে পুলিশের দ্বারস্থ হয়েও প্রতিকার মিলেনি অভিযোগ তুলেছেন পূর্ব প্রতাপগড়ের প্রদীপ কুমার শিল৷ তার অভিযোগ, এলাকারই বাবুল দত্ত ও সঞ্জীব মজুমদার তার জায়গা দখল করে রাস্তা বানিয়ে ফেলছে৷ এবিষয়ে তিনি জানান, কয়েকদিন আগে বাবুল দত্ত ও সঞ্জীব মজুমদার তাকে রাস্তা করার জন্য জায়গা দিতে বলেন৷ তখন তিনি তাদের জানান, জমি বিক্রি করার সময় রাস্তার জন্য জায়গা দেওয়া হবে৷ কিন্তু তারা  বলপূর্বক রাস্তায় মাটি ফেলতে শুরু করে৷ তাতে তিনি বাধা দিলে তারা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ৷ প্রদীপবাবু জানান, রাস্তা তৈরির জন্য মাটি ফেলার কাজে বাধা দেওয়ায় বাবুল দত্ত ও সঞ্জীব মজুমদার তাকে দিনদুপুরে খুন করার হুমকি দিয়েছে৷ বিষয়টি তিনি পূর্ব আগরতলা থানায় জানালে তাকে জিবি ফাঁড়িতে যোগাযোগ করতে বলা হয়৷ মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিশের কাছে তিনি অভিযোগ জানালে সাব ইন্সপেক্টর সুকু দেববর্মা তাকে মাফিয়াদের বিরুদ্ধে আওয়াজ না করাই ভাল বলে পরামর্শ দেন৷ পাশাপাশি জানান, তার জায়গা দখল যেন না হয়ে যায় সেটা পুলিশ দেখবে৷ কিন্তু মহারাজগঞ্জ ফাঁড়ি থেকে ফিরে এসে তিনি দেখতে পান শ্রমিকরা মাটি ফেলে রাস্তা তৈরি করে ফেলছেন৷ সঙ্গে সঙ্গে পুলিশের সাথে যোগাযোগ করা হলে সুকু বাবু বলেন, এনিয়ে বাড়াবাড়ি না করলেই আপনার জন্য মঙ্গল হবে৷ এদিন তিনি অভিযোগ তুলে বলেন, পুলিশের মদতেই তার জায়গা দখল হয়ে যাচ্ছে৷ তিনি জানান, তার জায়গা দখল করা এবং প্রাণে মেরে ফেলার হুমকির বিষয়ে সদর মহকুমা শাসককে চিঠি দিয়ে জানিয়েছেন৷ তিনি পুলিশ মহানির্দেশকের দ্বারস্থ হবেন এবং প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন বলেও তিনি জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top