News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে জমি নিয়ে গোষ্ঠী সংঘর্ষ, এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হল মহিলাসহ দুজনকে, একজন তীরবিদ্ধ
Image

কৈলাসহরে জমি নিয়ে গোষ্ঠী সংঘর্ষ, এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হল মহিলাসহ দুজনকে, একজন তীরবিদ্ধ

muder photoনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ ফেব্রুয়ারী৷৷ জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই গোষ্ঠীর মানুষের মধ্যে সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন মহিলাসহ তিনজন৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে কৈলাসহরের ইরানী থানার অধীন শ্রীনাথপুর গ্রামে৷ আহত তিনজনকে জি বি হাসপাতালে পাঠানো হয়েছে কৈলাসহর আরজিএম হাসপাতাল থেকে৷ আহতদের মধ্যে একজন তীরবিদ্ধ হয়েছেন৷ মহিলাসহ অপরজন ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে জখম হয়েছেন৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী৷ পদস্থ পুলিশ অফিসাররা পরিস্থিতির উপর নজরদারী চালিয়ে যাচ্ছেন৷
সংবাদে প্রকাশ, শ্রীনাথপুর গ্রামের হীরছড়া এলাকার একটি টিলাজমি নিয়ে বিবাদ চলছিল৷ ঐ এলাকার একাংশ মানুষের অভিযোগ তাদের জমি অন্য গোষ্ঠীর লোকেরা দখল করে রেখেছে৷ এই নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছে৷ সম্প্রতি স্থানীয় মাতববররা বিষয়টি নিয়ে সভা করেছেন৷ তাতে সমাধানসূত্রও বেরিয়ে আসে৷ তারপর হঠাৎ বুধবার হীরছড়া এলাকার প্রায় ২০-২৫জন দা, লাঠি, তীর-ধনুক নিয়ে অন্য গোষ্ঠীর লোকদের উপর হামলা চালায়৷ ঐ এলাকার বাসিন্দা মুসলীম আলির বাড়িতে যায়৷ তাকে মারধর করা হয়৷ তার স্ত্রী হামিদা খানস এগিয়ে আসলে তাকেও ধারলো দা দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে৷ তখন ঐ এলাকা দিয়ে যাচ্ছিলেন পথচারী আব্দুল সুকান৷ তিনি চিৎকার চেচামেচি করলে তাকেও ধারালো দা দিয়ে আঘাত করা হয়৷ মুহুর্তের মধ্যেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়৷ যে যেদিকে পারেন ছুটতে থাকেন৷ তখনই হামলাকারীরা ধনুক থেকে তীর ছুড়ে মারতে থাকে৷ তখন একটি তীর গিয়ে বিদ্ধ হয়েছে মুসলীম আলির দেহে৷ রক্তাক্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন৷ তাকে বেধরক লাঠিপেটা করা হয়৷ ততক্ষণে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পরে খবর দেওয়া হয় ইরাণী থানায়৷ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান৷ রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৈলাসহর আর জি এম হাসপাতালে৷ তাদের অবস্থা সংকটজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের আগরতলায় জি বি হাসপাতালে রেফার করে দেন৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ পাল্টা হামলার আশঙ্কায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য পুলিশের পদস্থ অফিসাররা এলাকা পরিদর্শন করেছে৷ গোটা ঘটনা তদারকি করছেন স্থানীয় এসডিপিও৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top