News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে দশ কোটি টাকার গাঁজা উদ্ধার বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে
Image

বিশালগড়ে দশ কোটি টাকার গাঁজা উদ্ধার বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে

Ganjaনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ ফেব্রুয়ারি৷৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশালগড় পুলিশ আধিকারিক তথা প্রবীর পাল সহ বিশাল পুলিশ টিএসআর, বিএসএফ বাহিনীর যৌথ চেষ্টায় ১০ কোটি টাকার গাঁজা উদ্ধার করল৷ গতকাল মধ্যরাতে এই অভিযানে বড় সাফল্য পেল পুলিশ বাহিনী৷  সুতারমুড়া, তকতমা এবং গগন সর্দার পাড়ার জঙ্গলাকীর্ণ বনে চাষীরা গাঁজা গাছ কেটে শুকানোর জন্য জমিতে বিছিয়ে রেখেছিল৷ তবে দুএকদিনের মধ্যেই  গাছ থেকে ছাটাই করে গাঁজা গুলো আলাদা করে ঝাড়াই বাছাই শুরু করে ঘরে তোলার কথা৷ এই ফসল আর ঘরে তোলা হল না৷ চাষীদের স্বপ্ণ ভেঙ্গে যায়৷ গাঁজা চাষীরা বর্হিরাজ্যের ব্যাপারীদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে রেখেছে বলে জানা গেছে৷ অভিযানে সব গাঁজা গাছগুলো একসঙ্গে স্তূপ বেঁধে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে৷ পাশাপাশি বস্তা ভর্তি  ২৫০ কেজি শুকনো গাঁজা নিয়ে আসে পুলিশ বাহিনী৷ সব মিলিয়ে প্রায় ১০ কোটি টাকার গাঁজা হবে বলে জানান পুলিশ আধিকারিক প্রবীর পাল৷ আগামীদিনেও এই অভিযান চালানো হবে বলে  জানা গিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top