News Flash

  • Home
  • Uncategorized
  • তৃণমূল সরকারের আমলে ধর্ম-জাতি ভিত্তিক সংঘর্ষে দেশে এগিয়ে পশ্চিমবঙ্গ, তথ্য সূত্র
Image

তৃণমূল সরকারের আমলে ধর্ম-জাতি ভিত্তিক সংঘর্ষে দেশে এগিয়ে পশ্চিমবঙ্গ, তথ্য সূত্র

westbengalনয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধর্ম-জাতি ভিত্তিক সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার সংসদে তথ্য তুলে ধরেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী কিরণ রিজিজু| তিনি এই দাবি করে গত তিন বছরের একটি তালিকা এদিন প্রকাশ করেন| এই তালিকায় এই চাঞ্চল্যকর তথ্যটি উঠে এসেছে| তবে বরাবরের মতোই তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ|
জানা গিয়েছে, গতবছর ১৬২টি এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে অখিলেশ যাদবের রাজ্যে| সংসদে এক প্রশ্নের জবাবে এদিন বক্তব্য পেশ করেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী কিরণ রিজিজু| দেশজুড়ে সাম্প্রদায়িক হিংসার ঘটনার পরিসংখ্যানে তিনি জানান, ২০১৬ সালে গোটা দেশজুড়ে মোট ৭০৩টি সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে|
পরিসংখ্যান অনুযায়ী ২০১৪ সালে পশ্চিমবঙ্গে ১৬ টি এই ধরনের হিংসার ঘটনা ঘটেছিল| তাতে মৃতু্য হয় ৬ জনের| এর ঠিক পরের বছর অর্থাত্ ২০১৫ সালে এই ধরনের সংঘর্ষের ঘটনা একলাফে বেড়ে দাঁড়ায় ২৭টি| মৃতু্য হয় ৫ জনের| সেই ক্ষেত্রে আহতের সংখ্যা ছিল ৮৪| এরপর পরিসংখ্যানে জানা গিয়েছে, গতবছর সংঘর্ষের ঘটনা আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে| ২০১৬ সালে ৩২টি সংঘর্ষের ঘটনা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গে| ফলে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে| হিংসা-সংঘর্ষের ঘটনা যেভাবে বছরের পর বছর বাড়ছে তাতে আগামীদিনে একটা খারাপ বার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top