News Flash

  • Home
  • Uncategorized
  • খাদ্য সামগ্রীর গুণমান যাচাই হচ্ছে না রাজ্যে, মাঠে নামতে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Image

খাদ্য সামগ্রীর গুণমান যাচাই হচ্ছে না রাজ্যে, মাঠে নামতে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Badal Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ নড়েচড়ে বসল প্রশাসন৷ ফরমালিন ব্যবহার বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ পাশাপাশি মেনে নিয়েছেন বিভিন্ন খাদ্যের গুণমান যাচাই করার যথেষ্ট পরিকাঠামো থাকলেও তার ব্যবহার হয়নি রাজ্যে৷ ২০০৬ সালে ফুড সিকিউরিটি এন্ড স্ট্যান্ডার্ড এ্যাক্ট রাজ্যে চালু হলেও দশ বছর ধরে কোন কাজই হয়নি৷ তাই এখন খাদ্য সামগ্রী গুণমান যাচাই করার জন্য কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷
গত কয়েকদিন ধরে ফরমালিন ব্যবহার নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়ে আসছে৷ এরই জেরে স্বাস্থ্যমন্ত্রী তড়িঘড়ি বৈঠকের ডাক দেন৷ মঙ্গলবার মহাকরণে মুখ্য সচিব, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণের অধিকর্তা, পুর নিগমের হেলথ অফিসার এবং এনআরএইচএম’র প্রোগ্রাম অফিসারদের নিয়ে ফরমালিন ব্যবহার বন্ধ সহ এসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বৈঠক করেছেন৷ এই বৈঠকেই তিনি জানতে পেরেছেন রাজ্যে পরিকাঠামোগত দিক দিয়ে কোন ঘাটতি না থাকলেও সদিচ্ছার অভাবে খাদ্যসামগ্রীর গুণমান যাচাই করা হচ্ছে না বহুদিন ধরে৷ তাই তিনি খাদ্য সামগ্রীর গুণমান যাচাই করার জন্য একটি অ্যাকশন প্ল্যান তৈরি করার নির্দেশ দিয়েছেন৷ দ্রুততার সাথে কাজ শুরু করতে হবে, সেই নির্দেশও দিয়েছেন৷ ১৫ দিন বাদে এই পদক্ষেপের পর্যালোচনা করা হবে বলে তিনি আধিকারিকদের বলেছেন৷
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী শুরুতেই সংবাদমাধ্যমকে এযাবতীয় খবর প্রকাশিত করার জন্য ধন্যবাদ দিয়েছেন৷ সাথে তিনি জানান, এদিনের বৈঠকে সমস্ত আধিকারিকদের ফরমালিন ব্যবহার বন্ধ সহ খাদ্য সামগ্রীর গুণমান যাচাই করার প্রক্রিয়া দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে৷ সাতদিনের মধ্যে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে৷ ১৫ দিন পর এই পদক্ষেপের পর্যালোচনা বৈঠক হবে৷ তাতে যে সাফল্য উঠে আসবে এর ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ এদিন তিনি জানান, আপাতত রাজধানী আগরতলা দিয়ে কাজ শুরু করা হবে৷ এরপরে জেলাস্তরেও খাদ্য সামগ্রীর গুণমান যাচাই করা হবে৷
স্বাস্থ্যমন্ত্রী এদিন জানান, বাংলাদেশ এবং অন্ধ্রপ্রদেশ থেকে যে সমস্ত মাছ আসছে সেগুলিতে ফরমালিন রয়েছে৷ কিছু মাছ বিমানে করেও আসছে৷ তাতেও ফরমালিন রয়েছে৷ রাজ্যে খাদ্য সামগ্রীর গুণমান যাচাই করার জন্য পরিকাঠামোগত দিক দিয়ে কোন ঘাটতি নেই৷ কিন্তু এর সঠিক ব্যবহার করা হচ্ছে না বলে স্বাস্থ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি জানান, খাদ্য দপ্তর এবং পুর নিগমকে সাথে নিয়ে স্বাস্থ্য দপ্তর বিভিন্ন খাদ্য সামগ্রীর গুণমান যাচাই করার কাজ করবে৷ তাতে, মাছ, শুকনো মাছ, ফলমূল, মিষ্টি, বেকারিজাত খাদ্য সামগ্রী, মশলা, চিপস ইত্যাদির গুণমান যাচাই করা হবে৷
এদিন তিনি জানিয়েছেন, এই আইনে কেউ ধরা পড়লে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদন্ড হতে পারে৷ তাই তিনি জনগণের সর্বাত্মক সহযোগিতার আবেদন জানিয়েছেন৷ এদিকে, সূত্র অনুসারে জানা গেছে, রাজ্যে একটি আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন খাদ্যপণ্য এবং পানীয় ও মশলা প্রস্তুত করে বাজারজাত করছে৷ সেই পণ্যগুলিতে প্রচুর ভেজাল সামগ্রী মেশানো আছে বলেও সূত্র অনুসারে জানা গেছে৷ খাদ্য সামগ্রীর গুণমান যাচাই প্রক্রিয়ায় সঠিক ভাবে শুরু হলে ঐ সংস্থার সমস্ত খাদ্য পণ্য ভেজাল তা প্রমাণিত হবে বলে ধারণা করা যাচ্ছে৷ এদিন, স্বাস্থ্যমন্ত্রী আরো জানিয়েছেন, বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল এবং রাস্তায় স্টলে করে যে ফাস্টফুড বিক্রি করে হচ্ছে সেগুলিরও গুণমান যাচাই করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top