News Flash

  • Home
  • Uncategorized
  • আম্মার মৃতু্য সন্দেহজনক, তদন্ত কমিটি গঠনের আশ্বাস পন্নিরসেলভামের
Image

আম্মার মৃতু্য সন্দেহজনক, তদন্ত কমিটি গঠনের আশ্বাস পন্নিরসেলভামের

O Pannerselvam Tamilnaduচেন্নাই, ৮ ফেব্রুয়ারি (হি.স.): আম্মার মৃতু্য নিয়ে সন্দেহ প্রকাশ করে বড় বোমাটি ফাটালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভাম| প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃতু্য নিয়ে সন্দেহ প্রকাশ করে ৱুধবার পন্নিরসেলভাম বলেছেন, আম্মার মৃতু্য নিয়ে প্রকৃত রহস্য উন্মোচনে তদন্ত কমিটি গঠন করবে তাঁর সরকার| এখানেই শেষ নয়, শশিকলার দিকে আঙুল তুলে পন্নিরসেলভাম আরও বলেছেন, হাসপাতালে তাঁকে একদিনও জয়ললিতার কাছে ঘেঁষতে দেওয়া হয়নি| ৱুধবার নিজের বাড়ি থেকে সাংবাদিক সম্মেলন করে পন্নিরসেলভাম জানিয়েছেন, ‘আম্মার মৃতু্য নিয়ে সন্দেহ রয়েছে| আমরা একটি তদন্ত কমিটি গঠন করব| সেই কমিটি হাইকোর্টে তার রিপোর্ট পেশ করবে| রিপোর্টটি জনসমক্ষেও তুলে ধরা হবে|’
এদিকে, দলের সদর দফতরে এআইএডিএমকে জেনারেল সেক্রেটারি শশিকলা এদিন বিধায়কদের বৈঠক ডাকলেও, পন্নিরসেলভাম ঘনিষ্ঠ অনেকেই সেখানে উপস্থিত হননি| শশিকলা মনে করছেন, তাঁর বিরুদ্ধে বিদ্রোহের পিছনে ডিএমকে-র হাত থাকতে পারে| যদিও শশিকলার এই অনুমান খণ্ডন করেছেন পন্নিরসেলভাম নিজেই|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top