News Flash

  • Home
  • Uncategorized
  • সুপ্রিম রোষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কার্নান, ১৩ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ

সুপ্রিম রোষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কার্নান, ১৩ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ

aaaa1111SupremeCourtIndiaনয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): সুপ্রিম রোষে পড়লেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কার্নান| আদালত অবমাননার অভিযোগে বিচারপতি সি এস কার্নানকে নোটিস পাঠাল শীর্ষ আদালত| আগামী ১৩ ফেব্রুয়ারি হাজিরা দিতে হবে তাঁকে| এখানেই শেষ নয়, সর্বোচ্চ আদালতের আরও নির্দেশ, কার্নানকে কোনও বিচারবিভাগীয় বা প্রশাসনিক কাজ দেওয়া চলবে না| উল্লেখ্য, এই প্রথম দায়িত্বে রয়েছেন এমন কোনও বিচারপতিকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট|
বিচারবিভাগের দিকে আঙুল তোলার জন্য কার্নানের বিরুদ্ধে স্বতোপ্রবৃত্ত মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে| ৱুধবার প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ মামলাটি শোনে| শুনানির সময় অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি জানান, কার্নানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টান্ত স্থাপন করা উচিত| মাদ্রাজ হাইকোর্টও কার্নানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে| জানিয়েছে, মাদ্রাজ হাইকোর্টের ১২টি ফাইল নিজের কাছে রেখে দিয়েছেন কার্নান| সেগুলি ফেরত হওয়া দরকার| তাছাড়া মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি থাকাকালীন চেন্নাইতে যে বাংলো পেয়েছিলেন তিনি, সেটিও খালি করেননি কার্নান| অথচ মাদ্রাজ হাইকোর্ট থেকে বদলির এক মাসের মধ্যে সেই বাংলো ছেড়ে দেওয়ার কথা কার্নানের|
এখন প্রশ্ন হল বিচারপতি কার্নানের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে? ঘটনার সূত্রপাত সি এস কার্নান মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি থাকার সময়| মাদ্রাজ হাইকোর্টের তত্কালীন প্রধান বিচারপতি সঞ্জয় কে কউলের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করার হুমকি দিয়েছিলেন কার্নান| কিন্তু, যার বিরুদ্ধে কার্নান অভিযোগ আনেন, মাদ্রাজ হাইকোর্টের সেই প্রধান বিচারপতি সঞ্জয় কে কউলের নামই এখন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে সুপারিশ করা হয়েছে| কার্নানের অভিযোগ ছিল, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি তাঁর কাজে অযথা হস্তক্ষেপ করতেন| এছাড়া মাদ্রাজ হাইকোর্টের আরও এক বিচারপতির শিক্ষাগত যোগ্যতার নথি জাল বলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন কার্নান| এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাঁকে মাদ্রাজ হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে বদলির নির্দেশ দিলেও সেই নির্দেশ প্রথমে মানতে চাননি কার্নান| উল্টে সুপ্রিম কোর্টের বদলির নির্দেশের উপর নিজেই স্থগিতাদেশ জারি করেন| পরে অবশ্য তিনি কলকাতা হাইকোর্টে যোগ দেন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top