News Flash

  • Home
  • Uncategorized
  • রাজপথে বিজেপির বিক্ষোভ মিছিল, বিধানসভার উপধ্যক্ষের কুশপুতুল দাহ
Image

রাজপথে বিজেপির বিক্ষোভ মিছিল, বিধানসভার উপধ্যক্ষের কুশপুতুল দাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে

সোমবার আগরতলায় বিজেপি’র বিক্ষোভ মিছিল৷ নিজস্ব ছবি৷
সোমবার আগরতলায় বিজেপি’র বিক্ষোভ মিছিল৷ নিজস্ব ছবি৷

বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র করের বিরুদ্ধে মিছিল ও সভা সংগঠিত করেছে বিজেপি রাজ্য কমিটি৷ এদিন মিছিল শেষে উপাধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে৷ এরপর প্যারাডাইস চৌমুহনীতে আয়োজিত সভায় বিজেপি নেতৃবৃন্দ উপাধ্যক্ষ এবং রাজ্য সরকার ও শাসক দলের সমালোচনায় মুখর হয়েছেন৷  উপাধ্যক্ষের কুরুচিকর মন্তব্যের খন্ডন করার জন্য মুখ্যমন্ত্রীকে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে বিজেপি৷ দলের সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক শাসক দল এবং রাজ্য সরকারকে  রাজ্যের নানা সমস্যা নিয়ে তুলোধুনো করেছেন৷ উপাধ্যক্ষের মন্তব্য দেশবিরোধী এবং অপসংসৃকতির সামিল বলে তিনি কটাক্ষ করেছেন৷ তাঁর অভিযোগ, রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ বামফ্রন্ট সরকার প্রধানমন্ত্রীকে অযথা কালিমালিপ্ত করছেন৷ তিনি উপাধ্যক্ষের মন্তব্যের তীব্র বিরোধিতা করে এর জন্য ক্ষমা চাইতে হবে দাবি করেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top