News Flash

  • Home
  • Uncategorized
  • নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে ফের গণবস্থানে জনজাতিরা
Image

নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে ফের গণবস্থানে জনজাতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল-২০১৬ এর বিরোধীতা করে আরও একবার গণবস্থানে

গণবস্থানে ত্রিপুরা জনজাতি স্বশাসন সংগ্রাম পরিষদ৷ ছবি নিজস্ব৷
গণবস্থানে ত্রিপুরা জনজাতি স্বশাসন সংগ্রাম পরিষদ৷ ছবি নিজস্ব৷

বসল ত্রিপুরা জনজাতি স্বশাসন সংগ্রাম পরিষদ৷ সংগঠনের কর্মী সমর্থকরা মঙ্গলবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানের পাশে গণবস্থানে বসেন৷ আন্দোলনকারীদের দাবী কেন্দ্রীয় সরকারকে এই সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে৷ সেই সঙ্গে ইন্দিরা-মুজিব চুক্তি কার্যকর করা হোক৷ সেই চুক্তি মোতাবেক ১৯৭১ সালের পর যারা ভারতে এসেছেন তাদের ভারতের বাসিন্দা নয় হিসেবে ঘোষণা করা হোক৷ যদিও কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী যে বিল আনছে তাতে ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা অবস্থান করছে এখানে তাদের নাগরিকত্ব দেওয়া হবে৷ ত্রিপুরা জনজাতি স্বশাসন সংগ্রাম পরিষদ যে দাবী তুলেছে তাতে ত্রিপুরার বহু মানুষ বিশেষ করে বাঙালীদের অনেকেই নাগরিকত্ব হারাবেন৷  তাদের এই দাবীর পিছনে একটি গোষ্ঠী ইন্ধন যোগীয়ে যাচ্ছে বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবি৷ মূলত এরাজ্যে বাঙালী বিদ্বেষী মনোভাব তৈরী করে জাতি উপজাতির মধ্যে একটা বিভেদের পরিবেশ কায়েম করার চক্রান্ত চলছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top