News Flash

  • Home
  • Uncategorized
  • আইনী ব্যবস্থা নিতে অপারগ ড্রাগ ইনস্পেক্টর জনগণকে সতর্ক করলেন নিম্নমানের ওষুধ সম্পর্কে
Image

আইনী ব্যবস্থা নিতে অপারগ ড্রাগ ইনস্পেক্টর জনগণকে সতর্ক করলেন নিম্নমানের ওষুধ সম্পর্কে

GenericMedicinessssssনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৬ ফেব্রুয়ারি৷৷ অত্যন্ত নিম্নমানের ওষুধ বিক্রির বিরোধিতায় প্রশাসনকেই রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে বসলেন খোয়াইয়ের ড্রাগ ইন্সপেক্টর অভিজিৎ দাস৷ পিডি কোম্পানির (পার্চেজ এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি) বহু ওষুধ রাজ্যের বাজারে বিক্রি হচ্ছে৷ এই ওষুধগুলির গুণমান কতটা আছে তা যাচাই করার দায়িত্ব ড্রাগ কন্ট্রোলারের৷ সাম্প্রতিককালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে, বিভিন্ন ওষুধ প্রস্তুতকারকের কাছ থেকে ওষুধ ক্রয় করে সরাসরি বাজারজাত করা হচ্ছে৷ আইনী অনুমোদন থাকলেও, ওষুধের গুণমান নিয়ে নানা সময় প্রশ্ণ উঠেছে৷ এমনই খোয়াইতে ড্রাগ ইন্সপেক্টর পিডি কোম্পানির বেশ কয়েকটি ওষুধ চিহ্ণিত করে ঘোষণা দিয়েছে সেগুলি গুণমান সম্পন্ন নয়৷ তিনি নিশ্চিত এই ওষুধ খেয়ে কোন রোগীর রোগমুক্তির সম্ভাবনা নেই৷ ফলে, প্রশাসনিক তরফে কোন কঠোর পদক্ষেপ নেওয়া সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে নিজেই এই ওষুধগুলির বিরোধিতায় ময়দানে নেমেছেন৷ বিভিন্ন ওষুধ দোকানদারদের বুঝিয়েছেন পিডি কোম্পানির ওষুধগুলি বিক্রি করে জনগণের ক্ষতির অংশীদার না হওয়ার জন্য৷
জানা গেছে, পিডি কোম্পানির ওষুধ ব্যবস্থাপত্রে লিখে দিলে চিকিৎসকরা ৪০ শতাংশ উপঢৌকন পেয়ে থাকেন৷ যার কারণে চিকিৎসকরাও পিডি কোম্পানির ওষুধ খাওয়ার জন্য রোগীদের পরামর্শ দিতে অতি উৎসাহী৷ সম্প্রতি খোয়াইয়ের ড্রাগ ইন্সপেক্টর সমস্ত পুরবাসী এবং ওষুধ বিক্রেতাদের পিডি কোম্পানির ওষুধ ব্যবহারে এবং বিক্রির ক্ষেত্রে সতর্ক করেছেন৷ পাশাপাশি আবেদন জানিয়েছেন, কোন ওষুধ দোকানি যেন পিডি কোম্পানির ওষুধ বিক্রি না করেন৷ এমনকি রোগীদেরও পিডি কোম্পানির ওষুধ ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছেন৷ সেইমত খোয়াইতে এখন পিডি কোম্পানির ওষুধ বিক্রি বন্ধ৷
তাতেই প্রশ্ণ উঠেছে, ড্রাগ ইন্সপেক্টর ওষুধের গুণমান নিয়ে যেখানে প্রশ্ণ তুলছেন সেখানে রাজ্যস্তরে প্রশাসনের তরফে পিডি কোম্পানির ওষুধগুলির গুণমান যাচাই করা হচ্ছে না কেন৷ ভেজাল ওষুধ নিয়ে এর আগেও রাজ্যে হইচই হয়েছে৷ বেনামি কোম্পানির কাছ থেকে ওষুধ ক্রয় করার অভিযোগ আদালত পর্যন্ত গড়িয়েছে৷ জনস্বার্থ মামলাটি সুপ্রিমকোর্টে রাজ্য সরকারের পক্ষে গেলেও এখন খোদ রাজ্য প্রশাসনের ড্রাগ ইন্সপেক্টর নিম্নমানের ওষুধ বিক্রির অভিযোগ তুলে সকলকে সতর্ক করার দায়িত্ব নিয়েছেন৷ সেখানে রাজ্য সরকার এই পিডি কোম্পানির ওষুধগুলির বিষয়ে গুণমান যাচাই করা নিয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না কেন তার পেছনেও রহস্য রয়েছে কিনা সেই প্রশ্ণ দেখা দিয়েছে৷ অভিযোগে জানা গেছে, খোয়াইয়ের ড্রাগ ইন্সপেক্টরকে জব্দ করার জন্য পিডি কোম্পানির ওষুধকারবারীরা তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে৷ খোয়াইতে ওষুধ বিক্রেতারা পুনরায় পিডি কোম্পানির ওষুধ বিক্রি করতে শুরু করেন সে ব্যবস্থাও নিচ্ছে পিডি কোম্পানির কারবারীরা৷ অভিযোগ, প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে সখ্যতাকে কাজে লাগিয়ে খোয়াইতে পুনরায় পিডি কোম্পানির ওষুধ বিক্রি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ এই ঘটনায় স্বাভাবিকভাবেই সাধারণ জনগণ মহা ফ্যাসাদে পড়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top