News Flash

  • Home
  • Uncategorized
  • অগ্রজের পিছু ডাকে প্রাণ গেল অনুজের
Image

অগ্রজের পিছু ডাকে প্রাণ গেল অনুজের

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ রাস্তায় এক ভাই অপর ভাইকে ডাক দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একজনের মৃত্যু হয়েছে অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন৷ জানা গেছে, শুক্রবার বিকেলে উদয়পুরের গর্জনমুড়া এলাকায় বাইক ও মারুতি গাড়ির সংঘর্ষে বাইক চালকের মৃত্যু হয়েছে৷ গাড়ির চালক গুরুতরভাবে আহত৷ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গর্জনমুড়া এলাকায় বাইকে করে ছোটো ভাই খোকন দেবনাথ(৩০)কে দেখে বড় ভাই কৃষ্ণপদ দেবনাথ(৩৫) গাড়ি চালানো অবস্থাতেই ডাক দেন৷ তখনই ঘটে যায় দুর্ঘটনাটি৷ ছোট ভাই ব্রেক কষতেই বাইকটি উল্টে যায় এবং সে উড়ে গিয়ে গাড়ির সামনের কাচ ভেঙ্গে ভেতরে ঢুকে যায়৷ এই ঘটনায় দুই ভাই আহত হন৷  তাদেরকে উদ্ধার করে ত্রিপুরাসুন্দরী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে জিবিতে রেফার করেন৷ শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ খোকন দেবনাথের মৃত্যু হয়েছে৷ বড় ভাই কৃষ্ণপদ দেবনাথ আশঙ্কাজনক অবস্থায় জিবিতে চিকিৎসাধীন৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় গর্জনমুড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top