News Flash

  • Home
  • Uncategorized
  • ভুয়া পাসপোর্টে সৌদি আরবে পাড়ি দিতে গিয়ে মুম্বাইয়ে ধৃত রাজ্যের যুবক
Image

ভুয়া পাসপোর্টে সৌদি আরবে পাড়ি দিতে গিয়ে মুম্বাইয়ে ধৃত রাজ্যের যুবক

Passportনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ ভুয়া পাসপোর্টে সৌদি আরব পাড়ি দেওয়ার সময় মুম্বাইয়ে ছত্রপতি শিবাজী বিমানবন্দরে ধরা পড়ল রাজ্যের এক যুবক৷ ঐ যুবকের কাছে তাঁর জন্ম তারিখের সার্টিফিকেট ছিল৷ শুক্রবার ত্রিপুরা পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জালিয়াতির অভিযোগে তাকে মুম্বাই পুলিশ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছে এবং আজ মুম্বাই পুলিশ বিষয়টি ত্রিপুরা পুলিশকে জানিয়েছে৷
ত্রিপুরা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আব্দুল মজিদ মুন্সী মুম্বাই থেকে সৌদি আরবের রিয়াদে এয়ার ইন্ডিয়ার বিমান ধরতে বিমানবন্দরে গিয়েছিল৷ জিজ্ঞাসাবাদে সে মুম্বাই পুলিশকে জানিয়েছে কর্মসংস্থানের জন্য সে রিয়াদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল৷ ৫৬ বছর বয়সে, সৌদি আরবে একটি কাজ পাওয়ার সম্ভব না এবং দেখতে অপেক্ষাকৃত তরুণ আব্দুল মজিদ মুন্সীকে নিয়ে প্রথম ইমিগ্রেশন ব্যুরোর কর্মকর্তাদের সন্দেহ হয়৷ এরপর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষায় পাসপোর্ট জাল বলে প্রমাণিত হয়৷ পাসপোর্ট জাল প্রমাণিত হতেই মুম্বাই পুলিশ অভিযুক্তকে হেপাজতে নিয়ে নেয় এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে জাল পাসপোর্ট তৈরীর হচ্ছে বলে খবর মিলেছে৷ এই পাসপোর্ট দিয়ে বিদেশে পাড়ি দেওয়া হচ্ছে৷ অনেক ক্ষেত্রেই জাল পাসপোর্টধারীরা সফল হচ্ছেন৷ এক্ষেত্রে একটি আন্তর্জাতিক স্তরের চক্র কাজ করছে বলে খবর৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top