News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় জনতা পিটিয়ে তক্তা করল তিন চোরকে
Image

বিলোনীয়ায় জনতা পিটিয়ে তক্তা করল তিন চোরকে

attackনিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩ ফেব্রুয়ারী৷৷ চুরি করে পালাবার পথে পিছু ধাওয়া করে তিন চোরকে ধরে গণধোলাই দেওয়া হল৷ গণধোলাইয়ে গুরুতর জখম হয়েছে তিন চোর৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে দক্ষিণ জেলার বিলোনীয়া থানার অধীন বল্লামুখা ড্রপ গেইট এলাকায়৷ ধৃত তিন চোর হল স্বপন নন্দি, সন্তোষ ভৌমিক এবং সুকান্ত বিশ্বাস৷ তাদের বাড়ি বিলোনীয়ার পৃথক স্থানে৷
সংবাদে প্রকাশ এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বল্লামুখা ড্রপ গেইট এলাকায় রাস্তার পাশে গাছের সাথে বেধে রাখা একটি গরুকে ঐ তিন চোর টিআর- ০৩-ডি-১৮২০ নম্বরের একটি বুলেরো গাড়িতে তুলে নিয়ে যায়৷ বিষয়টি এলাকার এক ব্যক্তি দেখতে পেয়ে সন্দেহের বশে গরুর মালিককে জানান৷ তারপর বুঝতে পারেন গরু চুরি হয়ে গিয়েছে৷ স্থানীয় জনগণ বাইক নিয়ে গাড়িটির পিছু ধাওয়া করে কিছুদূর গিয়ে আটক করে৷ গাড়িতে থাকা ঐ তিন চোরকে ধরে গণধোলাই দেওয়া হয়৷ পরে পুলিশের হাতে হস্তান্তর করা হয়৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top