News Flash

  • Home
  • Uncategorized
  • পদোন্নতি মামলায় সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানী ১৩ই
Image

পদোন্নতি মামলায় সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানী ১৩ই

aaaa1111SupremeCourtIndiaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ রাজ্য সরকারের বিরুদ্ধে পদোন্নতি বিষয়ক আদালত অবমাননা জোড়া মামলার চূড়ান্ত শুনানি আগামী ১৩ ফেব্রুয়ারি ধার্য করেছে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ৷ শুক্রবার মামলাটি শুনানির জন্য উঠলে আদালত রাজ্য সরকারের পক্ষের আইনজীবীর কাছে জানতে চান আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে কোন পদোন্নতি দেওয়া হয়েছে কিনা৷ তাতে, রাজ্য সরকারের পক্ষের আইনজীবী জানান, আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে কোন পদোন্নতি দেওয়া হয়নি৷ তখনই মামলাকারীর পক্ষের আইনজীবী পদোন্নতির বিজ্ঞপ্তি জারি করা কাগজ আদালতে জমা দেন৷ তাতে, রাজ্য সরকারের উপর সুপ্রিমকোর্ট ক্ষুব্ধ হন, এবং জানিয়ে দেন আগামী ১৩ ফেব্রুয়ারি এই মামলার চূড়ান্ত শুনানি হবে৷
মহাকরণ সূত্রে খবর, সুপ্রিমকোর্টে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল দিল্লি থেকে রাজ্য সরকারকে জানিয়েছেন, এই মামলায় আদালতে অবস্থান মোটেও সুবিধাজনক নয়৷ ফলে, অবিলম্বে অন্যান্য দপ্তরের সমস্ত পদোন্নতি যেন স্থগিত রাখা হয়৷ সূত্রের খবর, সে অনুযায়ী জরুরি ভিত্তিতে রাজ্য প্রশাসন বিভিন্ন দপ্তরের পদোন্নতির প্রক্রিয়াটি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top