News Flash

  • Home
  • Uncategorized
  • পথের দাবীতে অমরপুরে পথ অবরোধ
Image

পথের দাবীতে অমরপুরে পথ অবরোধ

tripura-map-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ জলের জন্য হাহাকার৷ রাস্তায় চলাফেরা করা যাচ্ছে না৷ নানা সমস্যায় রয়েছেন অমরপুরের শঙ্করটিলার জনগণ৷ ক্ষোভে ফঁুসছিলেন তারা৷ শেষে আন্দোলনের পথেই হাটলেন তারা৷ পথের দাবীতে পথ অবরোধ করলেন তারা৷ ঘটনা অমরপুর কাঁঠালবাগান কৃষি দপ্তরের অফিসের সামনে অমরপুর যতনবাড়ী রোডে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শঙ্করটিলা এলাকায় পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী৷ একই সঙ্গে রাস্তার সমস্যাও রয়েছে৷ অমরপুর ডিডব্লিওএস এবং পুর্ত দপ্তর কিংবা এলাকার শাসক দলের কোন জনপ্রতিনিধি এলাকাবাসীর এই সমস্যার সমাধানের লক্ষ্যে এগিয়ে আসেননি বলে জানায় স্থানীয় জনগণ৷ তাই তাঁরা বাধ্য হয়ে শুক্রবার পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন৷ এই অবরোধের ফলে অনেক যানবাহন ঐ এলাকায় আটকা পড়ে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অমরপুর নগর পঞ্চায়েতের অক্সিকিউটিভ ইঞ্জিনীয়ার, ডিডব্লিওএস দপ্তরের ইঞ্জিনিয়ার এবং পুর্ত দপ্তরের আধিকারিকরা৷ পড়ে এলাকাবাসীদের সমস্যা দূরীকরণের আশ্বাস দেওয়ায় প্রায় তিন ঘন্টা পর পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ এলাকাবাসীরা জানিয়েছেন যদি অবিলম্বে সমস্যাগুলির নিরসন না করা হয় তাহলে তারা পুণরায় আন্দোলনে নামবেন এবং তখনের আন্দোলন আরও বৃহত্তর হবে বলেও তাঁরা জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top